ছবি-সংগৃহীত
বিনোদন

প্রেমিকাদের শুভেচ্ছায় ভাসছেন রণবীর

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। একডজন নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ব্যক্তিগত জীবনে।

আরও পড়ুন: মা হলেন আলিয়া

প্রেম খেলার অবসান ঘটিয়ে আলিয়া ভাটের সঙ্গে ঘর বেঁধেছেন এই নায়ক। রোববার (৬ নভেম্বর) দুপুরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। বাবা-মা হয়ে দারুণ উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।

রণবীরের বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি রণবীরের প্রাক্তন প্রেমিকারাও। এক সময় রণবীর যাদের সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখিয়েছিলেন তাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নায়ক।

আরও পড়ুন: প্রশংসায় ভাসছেন জিৎ (ভিডিও)

২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রণবীর-ক‌্যাটরিনা। আর এ সিনেমার শুটিং সেট থেকে তাদের মনের লেনাদেনা। যদিও তারা এই সম্পর্কের কথা স্বীকার করেননি। রণবীর-ক্যাটরিনা একই ফ্ল্যাটে থাকতেও শুরু করেছিলেন। তারপরও ভেঙে যায় এই জুটির প্রেম। প্রেম ভেঙে গেলেও প্রিয় মানুষের আনন্দের দিনে রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা। এ অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন—‘অভিনন্দন!’

দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। এ জুটির প্রেম কাহিনি বলিউডের কারো অজানা নয়। এই যুগলের রোমান্স টিনসেল টাউনের সবারই খুব পছন্দ ছিল। অন্যান্য সম্পর্কের মতো নয়, বরং রণবীর-দীপিকার সম্পর্ক বেশ জোরদার ছিল। গুঞ্জন শোনা যায়, তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন। একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেন তারা, যা বক্স অফিসেও সফল হয়। কিন্তু কী কারণে ভেঙে যায় এই জুটির প্রেম তা এখনো অজানা। তবে সব ভুলে প্রাক্তন প্রেমিকের বাবা হওয়ার খবরে অভিনন্দন জানিয়ে একটি লাভ ইমোজি পোস্ট করেছেন দীপিকা।

আরও পড়ুন: বড় চমক নিয়ে আসছেন শাকিব খান!

২০১০ সালে ‘আনজানা আনজানি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রণবীর কাপুর-প্রিয়াঙ্কা চোপড়া। এ সিনেমায় তাদের রসায়ন দর্শকের নজর কেড়েছিল। আবার বাস্তব জীবনেও তাদের সমীকরণ জোরদার হয়। যদিও এই সম্পর্ক বেশিদিন টিকেনি। তবে রণবীরের বাবা হওয়ার খবরে অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি। তার ইনস্টাগ্রামে স্টোরিতে এ অভিনেত্রী লিখেন—‘বাবা-মা হওয়ার জন্য অভিনন্দন রণবীর-আলিয়া। কন্যার জন্য ভালোবাবাসা ও আশীর্বাদ।’

রণবীর কাপুর অভিনীত প্রথম সিনেমা ‘সাওয়ারিয়া’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেন সোনম কাপুর। আর তাদের প্রেম শুরু এ সিনেমার সেট থেকেই। শোনা যায়, পরিচালক সঞ্জয় লীলা বানসালী এই জুটিকে নিয়ে ‘ব্ল্যাক’ সিনেমা নির্মাণের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। কারণ ততদিনে রণবীরের দৃষ্টি চলে যায় দীপিকার দিকে, ফলে ভেঙে যায় সোনম-রণবীরের প্রেম। প্রেম ভেঙে গেলেও আলিয়ার পোস্টে মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন তিনি। এতে অভিনেত্রী লিখেছেন—‘অভিনন্দন! তোমার রাজকন্যাকে দেখার জন্য আর তর সইছে না।’

আরও পড়ুন: অক্ষয় বিশ্বাসঘাতকতা করেছে

প্রসঙ্গত, গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে আলিয়ার মা হওয়ার খবরে বিতর্ক কম হয়নি। যেমন এপ্রিলে বিয়ে হয়ে জুনেই মা হওয়ার খবর শেয়ার করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি? কারণ বেশ ত়ড়িঘড়ি করেই সারা হয়েছিল বিয়ের সব আয়োজন। এমনকি ভাট আর কাপুর পরিবারের কাছেও নাকি দিন কয়েক আগেই এসেছিল চার হাত এক হওয়ার শুভ সংবাদ।

সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এসএস রাজামৌলির আগামী সিনেমা ‘এসএসএমবি২৯’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে ‘গঙ্গুবাই’-কে। ‘আরআরআর’-এর পর আবার একটি তেলুগু সিনেমায় দেখা যাবে আলিয়াকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা