বিনোদন

আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ

সান নিউজ ডেস্ক: আলোচিত মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ। এই নায়িকার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নবাগত নায়িকা।

আরও পড়ুন: আমি একদম ঠিক কাজ করছি

এবার দুই প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুবাহ।

গত ১ নভেম্বর বেলা ১২টা ২১ মিনিটে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন গায়ক ইলিয়াস হোসাইন। সেখানে একসঙ্গে দেখা মেলে নাসির ও ইলিয়াসের। দুজনেই হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘পুরোনো বন্ধু’।

এদিকে নাসির-ইলিয়াসের বন্ধুত্ব প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে সুবাহ বলেন, নাসির আর ইলিয়াস পুরোনো বন্ধু। আমাকে ফাঁসানোর জন্য তারা দুজন মিলে এতো কিছু করেছে। ছবিটি দেখে আমি বেশ অবাক হয়েছি। যেহেতু তাদের (নাসির-ইলিয়াস) সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাই তারা ছবি দিলো নাকি ভিডিও দিলো, তাতে আমার কিছু যায়-আসে না। তবে তারা দুজন বন্ধু, এটি আগে জানতাম না।

আরও পড়ুন: এমপি নির্বাচন করব

নায়িকা যোগ করেন, আমার সঙ্গে যা ঘটেছে, সব পূর্বপরিকল্পিত। তারা দুজন আগে থেকেই এক ছিল। আমার মনে হচ্ছে, তারা দুজন প্ল্যান করে আমার ক্যারিয়ার, জীবন ধ্বংস করার প্রি-প্ল্যান করে এসেছিল।

তিনি বলেন, আমি এত বড় ট্র্যাপ থেকে বেঁচে গেছি, এজন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। এ রকম ভুল পদক্ষেপ আর নিবো না। এরপর নিলে যাচাই-বাছাই করেই নিবো।

আরও পড়ুন: প্রশংসায় ভাসছেন জিৎ (ভিডিও)

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস। যদিও তারা আলাদা হয়ে গেছেন, এসবই এখন অতীত।

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা