বিনোদন

প্রশংসায় ভাসছেন জিৎ (ভিডিও)

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। সম্প্রতি তমলুকে একটি স্টেজ শোয়ে হাজির ছিলেন এ অভিনেতা। দর্শকের উপচেপড়া ভিড়ের মধ্যেই এক বৃদ্ধা দর্শকের ওপর নজর পড়ে তার। এরপর সোজা সেই বৃদ্ধাকে মঞ্চে তুলে আনেন। কথা বলেন এবং বৃদ্ধাকে বুকে জড়িয়ে ধরেন। পা ছুঁয়ে বৃদ্ধার কাছ থেকে আর্শীবাদও নেন।

আরও পড়ুন: বড় চমক নিয়ে আসছেন শাকিব খান!

এখানেই শেষ নয়, স্টেজ থেকে নামার সময় বৃদ্ধার হাতে উপহারও তুলে দেন জিৎ। টালিউড সুপারস্টারের এমন ব্যবহারে আপ্লুত তমলুকের ওই বৃদ্ধা। এ ঘটনার ভিডিও এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়েছে। এতে আপ্লুত ও জিতের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

সবশেষ ‘রাবণ’ ছবিতে নতুন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন জিৎ। এবার তার নতুন ছবি ‘চেঙ্গিস’ কতটা সারপ্রাইজ নিয়ে আসছে, সে অপেক্ষাতেই দর্শক-অনুরাগীরা।

নব্বইয়ের দশকে কলকাতা শহরে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে নির্মিত হচ্ছে ‘চেঙ্গিস’। শুটিংও হবে কলকাতার বিভিন্ন জায়গায়।

আরও পড়ুন: মাহফুজ আহমেদের সঙ্গে বুবলী

প্রসঙ্গত, জিৎ ২০০২ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাথী-তে তার ভূমিকার জন্য বি.এফ.জে.এ সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতার পুরস্কার পান। এই ছবিটি বাণিজ্যিক সাফল্যও লাভ করে। তিনি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানকোটি টাকার বাজি-এ উপস্থাপনা করার জন্য স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

তিনি টলিউডের সর্বোচ্চ হিট ছবিতে অভিনয়ের গৌরব অর্জন করেন। ঐ ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি হলো- সাথী, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার, বচ্চন, ১০০% লাভ, সুলতান দ্য সেভিয়ার, এবং ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রেকর্ড করা ছবি আওয়ারা। তিনি ২০১২ সালের আনন্দলোক অ্যাওয়ার্ড পান এই আওয়ারা ছবিতে অভিনয়ের জন্য।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা