বিনোদন

ফের একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমায় ফের একসঙ্গে শুটিংয়ে ফিরেছেন ফেরদৌস-পূর্ণিমা চিত্রতারকা জুটি। সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত ও ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’র সিনেমা শুটিংয়ে জুটি বেঁধে অভিনয় করছেন তারা।

আরও পড়ুন: বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

বিষয়টি নিশ্চিত করে চিত্র নায়িকা পূর্ণিমা বলেন, ‘আমি আসলে কাজ শুরু করেছি দুই দিন আগে থেকে। ছটকু আহমেদ ভাই গুণী পরিচালক। তার পুরো ইউনিট ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করছে। আমিও আমার চরিত্রটি যথেষ্ট মনোযোগ দিয়েই করার চেষ্টা করছি। সব মিলিয়ে আহারে জীবন দর্শকের ভালোলাগার একটি সিনেমা হবে-এটাই আশা করছি।’

অন্যদিকে, ফেরদৌস দীর্ঘ প্রায় ২৫ বছর আগে ছটকু আহমেদের পরিচালনায় ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় সালমান শাহ’র রিপ্লেসমেন্ট (মুত্যৃজনিত কারণ) হিসাবে অভিনয় করেছেন। এটিই ছিল তার প্রথম সিনেমা। এ প্রসঙ্গে তিনি বলেন,‘ চলচ্চিত্রে আমার গুরু শ্রদ্ধেয় ছটকু ভাই। ক্যারিয়ারের শুরুতে ছটকু আহমেদের কাছেই অভিনয়ের অনেক কিছু শিখেছি। সিনেমার শুটিংয়ের সময় তিনি আমাকে বলতেন, এ অভিনয়টা এভাবে কর, ওভাবে কর-সালমান এভাবে অভিনয় করত, আরও অনেক কিছু। প্রথম সিনেমার পর তার পরিচালনায় আর কাজ করার সুযোগ হয়ে উঠেনি আমার। দীর্ঘ ২৫ বছর পর আবারও কাজ করছি, ভীষণ ভালো লাগছে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা