বিনোদন

বিদেশে পাঠাতে চেয়েছিল, আমি রাজি হইনি

বিনোদন ডেস্ক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অগ্নিদগ্ধ কৌতুক অভিনেতা (স্ট্যান্ড আপ কমেডিয়ান) আবু হেনা রনি বলেছেন, দুর্ঘটনার পর তৎকালীন আইজিপি আমাকে এবং জিল্লুর রহমান ভাইকে বিদেশে পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। দেশের চিকিৎসায় এখন সুস্থ হয়েছি। দেশের চিকিৎসার প্রতি আমার ভরসা আছে, সেজন্যই আমিই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছি।

আরও পড়ুন: ফিরছেন পূর্ণিমা

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আইজিপি এবং হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন সেই বিষয়টি আমি ভুলতে পারব না। বার্নের যে কত যন্ত্রণা সেটা আমি নিজে খুবভাবে উপলব্ধি করতে পেরেছি।

রনি আরও বলেন, প্রত্যেক জেলায় যেন একটি করে বার্ন ইনস্টিটিউট হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি। আমাদের দেশে যে ভালো চিকিৎসা হয় তার দৃষ্টান্ত আমি নিজেই।

আরও পড়ুন: ‘লাল সিং চাড্ডা’র বাজিমাত

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, আপনারা বিষয়টি অবগত আছেন গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। পরে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। আবু হেনা রনি একজন জাতীয় মানের কৌতুক অভিনেতা। ঘটনার সঙ্গে সঙ্গেই তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে আজ তারা দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে তাদের সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা