বিনোদন

সিয়ামের ওই ব্যাপারটা হেব্বি লাগে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি বলেছেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে। ’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব-পূজা

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ফেসবুকে চিত্রনায়ক সিয়ামকে নিয়ে পোস্ট দিয়ে এসব কথা লেখেন তিনি। এর আগে সিয়ামের সঙ্গে ‘বিশ্ব সুন্দরী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন পরীমনি। ভক্তরা ভাবছেন হয়তো সেই সময়ে সিয়ামের সঙ্গে মেশার অভিজ্ঞতা থেকেই এমন কথা বলছেন তিনি। আবার অনেকে ভিন্ন কথাও বলছেন।

পরীমনি হঠাৎ করে কেন এমন স্ট্যাটাস দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে যেতে হবে। গত মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে আয়োজন করা হয় ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলন। যেখানে পরীমনির স্বামী শরিফুল রাজকে দেখা যায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের হাত ধরে চলাফেরা করতে। তার পাশেই ছিলেন সিয়াম আহমেদ। তাকে বেশির ভাগ সময়ই দেখা গেছে ফাঁকা হাতে! সেই ঘটনাকে কেন্দ্র করেই পরীমনি এমন স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন: গণধর্ষণের শিকার বিউটিশিয়ান, গ্রেফতার ২

এমন মন্তব্যের একটি জোরালো কারণ অবশ্য নেটদুনিয়ায় খুঁজেও পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (১১ অক্টোবর) হয়ে যাওয়া ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সিনেমার অভিনয়শিল্পী আর কলাকুশলীরা। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি তারা ফটোসেশনেও অংশগ্রহণ করেন। আর তাতেই খুঁজে পাওয়া গেল মূল কারণ। ওই মঞ্চের একটি ফটোশুটে দেখা যায়, সিয়াম খুব সাবলীলভাবে ছবির জন্য পোজ দিয়েছেন। তবে পরীর স্বামী শরিফুল রাজকে দেখা গেছে বিদ্যা সিনহা মীমের হাত ধরে ছবিতে পোজ দিতে।

এদিকে, সমালোচকরা পরীমনির এমন স্ট্যাটাসকে পুরোনো একটি ঘটনার সঙ্গে জোড়া লাগালেন চেষ্টা করছেন। গত ৮ অক্টোবর রাতে বিদ্যা সিনহা মিম একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেছেন, ‘অহংকার পতনের মূল। জাস্ট ওয়েট অ্যান্ড সি।’ পোস্টটি ছিল ‘দামাল’ সিনেমার আরেকটি প্রচারণা শেষে। অনেকে মনে করছেন, মিমের সেই পোস্ট ছিল পরীমনিকে ঘিরেই!

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা