পুরনো ছবি
বিনোদন

‘লাল শাড়ি’ নিয়ে আসছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমা করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ‘লাল শাড়ি’র সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

মহরত অনুষ্ঠানে বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। অনুষ্ঠানে লাল শাড়ি পরেই হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। লাল পাঞ্জাবি পরে এসেছিলেন তার নায়ক সাইমন সাদিক। অতিথি হিসেবে ছিলেন সোহানুর রহমান সোহান, সুব্রত, নিপুণ আক্তার, দিলরুবা দোয়েল, ইমন সাহা, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, বিপ্লব সাহা, দীঘি প্রমুখ।

জানা গেছে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ থেকে সরকারি অনুদানে তিনি নির্মাণ করবেন ‘লাল শাড়ি’। প্রধান চরিত্রে অভিনয় করবেন অপু নিজেই। এতে প্রথমবারের মতো তার নায়ক হচ্ছেন সাইমন সাদিক। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। শিগগিরই এর শুটিং শুরু করবেন বলে জানান অপু।

আরও পড়ুন: খুলনার নিখোঁজ রহিমা বেগমকে বোয়ালমারী থেকে উদ্ধার

অপু বিশ্বাস বলেন, বছর দুই আগে আমাকে নিয়ে একটা কথা উঠলো, আমি নাকি সিনেমা বুঝি না! প্রযোজনা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় সেটা জানি না। অথচ তখন আমার সিনেমার সংখ্যা একশ ছাড়িয়েছে। যাই হোক, সেসব কথা আর মায়ের সাহসে আমি আজ এখানে।

তিনি আরও বলেন, আমি মনে করি, যে কোনও সাকসেসফুল মানুষের পেছনে তার মায়ের অবদান থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা সবসময় চাইতেন, প্রযোজক হিসেবে যেন আমার শুরুটা অনুদানের সিনেমা দিয়ে হয়। সেটাই হলো। অথচ মা আর আমার সঙ্গে নেই। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ নামটিও মা দিয়েছেন। আমি জানি, তিনি না থেকেও আমার সঙ্গেই আছেন।

আরও পড়ুন: প্রেমের টানে দুই জা উধাও

নায়ক সাইমন সাদিক বলেন, লাল শাড়ি নির্মিত হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী তাঁতশিল্প ঘিরে, যা আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদিও আজ তাঁতশিল্প তার ঐতিহ্য হারাতে বসেছে। আমরা বিশ্বাস করি লাল শাড়ি সিনেমার মধ্য দিয়ে তাঁতশিল্প তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

তিনি আরও বলেন, অপু বিশ্বাস ও বন্ধন বিশ্বাসের প্রতি আমি বিশ্বাস করেছি, আপনারাও বিশ্বাস করুন- আমরা একটা অসাধারণ ছবি উপহার দিতে যাচ্ছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা