সালমান খান
বিনোদন

ফের প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

সান নিউজ ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান। চলতি বছরের শুরুতে এক প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন সাল্লু ভাই। তার পানভেলের ফার্ম হাউজের প্রতিবেশী কেতন কক্করের নামে মামলাটি করেছিলেন তিনি।

আরও পড়ুন: নতুন প্রেমে শেহনাজ গিল!

জানা যায়, সালমানের বিরুদ্ধে কেতন ইউটিউবে আপত্তিকর মন্তব্য করেনে। তারই প্রেক্ষিতে মামলা করেন বলিউড ভাইজান।

আবারও সালমান খান শুক্রবার (১২ আগস্ট) হাইকোর্টের দ্বারস্থ হন। জানা যায়, তার পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কাক্কার অভিনেতাকে বিভিন্ন জঘন্য কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেন। সালমান এখন কেতনের বিরুদ্ধে শুধু মানহানিকরই নয়, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জন্যও অভিযোগ এনে মামলা করেছেন।মুম্বাই হাইকোর্টে মানহানির অভিযোগটি করেছেন সালমান।

সম্প্রতি মামলার শুনানি হয়েছে। সালমানের আইনজীবীর সঙ্গে কেতনের আইনজীবীর বেশ কিছুক্ষণ কথপোকথন হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর পরবর্তী শুনানি আগামী ২২ আগস্ট ধার্য করেছে আদালত।

আরও পড়ুন: যেখানে বেশি মানুষ, সেখানেই গীবত

সালমানের আইনজীবী রবি কদমের বরাতে বলিউড হাঙ্গামা জানায়, সালমানের খামারবাড়ির পাশে জমি নেওয়ার চেষ্টা করেছিলেন প্রতিবেশি কেতন। জমির লেনদেন অবৈধ হওয়ায় বারবার তা বাতিল করা হচ্ছিল। যে কারণে তিনি সালমান ও তার পরিবারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ তুলতে শুরু করেন।

এদিকে কেতনের দাবি, পানভেলের ফার্ম হাউসে প্রকাশ্যে বেআইনি কার্যকলাপ ঘটে। সালমান নাকি ফার্ম হাউস থেকে অনেককিছু পাচার করেন এবং সেখানে বহু বলিউড অভিনেতাদের মৃতদেহ পোঁতা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা