দীঘির জীবনের নতুন অধ্যায় শুরু
বিনোদন

দীঘির জীবনের নতুন অধ্যায় শুরু

বিনোদন ডেস্ক : আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন, আকাশছোঁয়া জনপ্রিয়তাও পেয়েছেন।

আরও পড়ুন : ঠিকাদার কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ

বলা চলে, বাংলাদেশের সিনেমায় তার মতো সাফল্য আর কোনো শিশুশিল্পীই এখনো পাননি। সেই দীঘি এখন পুরোদস্তুর অভিনেত্রী।

এ পরিশ্রমী চিত্রনায়িকা অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখাপড়াটাও চালিয়ে যাচ্ছেন। স্কুল-কলেজ পেরিয়ে দীঘি এবার বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে পা রেখেছেন।

রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

মঙ্গলবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় সাইট ফেসবুকে নিজেই তথ্যটি জানান এ নায়িকা।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির সংবাদ জানার পর থেকেই শুভাকাঙ্খীরা নায়িকাকে শুভেচ্ছায় জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে ভর্তির বিষয়ে দীঘি বলেন, ‘আমি ফিল্ম রিলেটেড আরও জ্ঞান নিতে চাই। আর টুকটাক লেখালেখিও পছন্দ করি। সব মিলিয়ে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালো হবে।’

আরও পড়ুন : তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয়

চিত্রনায়িকা দীঘি রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

প্রসঙ্গত, চলচ্চিত্র জগতে নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়।

ওটিটিতে কিছুদিন আগে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা