অ্যান হেচে মারা গেলেন
বিনোদন

অ্যান হেচে মারা গেলেন

সান নিউজ ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মার্কিন অভিনেত্রী অ্যান হেচে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৩ বছর। অ্যানে হেচের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পারিবারিক মুখপাত্র।

আরও পড়ুন: সমান তালে চলছে আক্রান্ত ও সুস্থতা

শুক্রবার (০৫ আগস্ট) গাড়ি দুর্ঘটনায় আহত হন অ্যানে হেচে। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন অভিনেত্রী। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম লস অ্যাঞ্জেলসে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অভিনেত্রী।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে অ্যান হেচেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টেও। কিন্তু শেষ রক্ষা আর হয়নি

নব্বইয়ের দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছেন অ্যান হেচে। তার মধ্যে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সহ-অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: বড় ধাক্কা খেয়েছে মমতার তৃণমূল কংগ্রেস

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এক উজ্জ্বল আলোকে হারালাম। হারিয়ে ফেললাম এক প্রাণোচ্ছল, দয়ালু মানুষকে, যত্নশীল মা ও বিশ্বস্ত বন্ধুকে। ’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা