‘জুরী মেঘ’ কৌতিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
বিনোদন

‘জুরী মেঘ’ কৌতিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

মোঃ দেলোয়ার হোসেন : এশিয়ার তথা ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ “কৌতিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২” এর আন্তর্জাতিক জুরী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার মনজুরুল ইসলাম মেঘ।

আরও পড়ুন : অভিজ্ঞদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ৩০৩

ভারতের উত্তরাঞ্চলের হিমালয়, ভাবর ও তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের তীর্থস্থান ‘দেবভূমি’ বা ‘দেবতাদের দেশ’ উত্তরাখণ্ড প্রদেশের মার্চুলায় “কৌতিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে আগামি ০২ হতে ০৪ ডিসেম্বর, ২০২২।

উৎসব পরিচালক রাজেশ শাহ, ইমেইলের মাধ্যমে মনজুরুল ইসলাম মেঘ কে জুরী হিসেবে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মনজুরুল ইসলাম মেঘ জানান, ইতোপূর্বে আমি অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরী দায়িত্ব পালন করেছি, তবে “কৌতিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর পক্ষ থেকে জুরীর আমন্ত্রণ পাওয়ায় অনুভূতি ভালো লাগছে, কারণ এই উৎসবে বিষয় ভিত্তিক সিলেকটিভ চলচ্চিত্র প্রতিযোগিতা করে, যা বিষয় বৈচিত্রে অত্যান্ত নান্দনিক। আশা করছি এই উৎসবের অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করবে।

আরও পড়ুন : পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, মনজুরুল ইসলাম মেঘ এর পরিচালনায় আলিম উল্লাহ খোকনের প্রযোজনায় ময়না সিনেমা মুক্তির অপেক্ষায়। সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক মনজুরুল ইসলাম মেঘ ইতোপূর্বে আমেরিকা, ইতালি, কসোভো, তুরস্ক, ফিলিফাইন, দক্ষিন কুরিয়া, ভারত প্রভৃতি দেশের চলচ্চিত্র উৎসবের জুরী দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা