নয়নতারা
বিনোদন

দাম বাড়ালেন নয়নতারা

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। দীর্ঘ দিনের প্রেমিক বিগনেশ শিবানের সঙ্গে গত ৯ জুন সাতপাকে বাঁধা পড়েন তিনি।

আরও পড়ুন: সিনেমার মানুষদের কটাক্ষ করবেন না

থাইল্যান্ডে মধুচন্দ্রিমা কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরেন এই দম্পতি। এরই মাঝে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত হয়ে পড়েছেন। এখানেই শেষ নয়, বিয়ের পর দামও বাড়ালেন এই অভিনেত্রী।

নয়নতারা তার ক্যারিয়ারের ৭৫তম সিনেমার শুটিং শুরু করবেন। আপাতত সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘এন৭৫’। এটি পরিচালনা করছেন নিলেশ কৃষ্ণা। আর এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই ‘লেডি সুপারস্টার’।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নয়নতারা একটি সিনেমার জন্য ৭-৮ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। কিন্তু বিয়ের পর পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। তার ৭৫তম সিনেমার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘০২’। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেন জিএস বিকনেশ। গত ১৭ জুন মুক্তি পায় এটি। মালায়ালাম ভাষার ‘গোল্ড’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে এ অভিনেত্রীর হাতে তামিল ও হিন্দি ভাষার মোট ৬টি সিনেমার কাজ রয়েছে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হলো—‘গডফাদার’, ‘জওয়ান’, কানেক্ট প্রভৃতি।

আরও পড়ুন: আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া!

প্রসঙ্গত, নয়নতারা ২০০৩ সালে জয়ারামের সাথে মালয়ালম ছবি মানস্‌সিনাক্কারে দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি তামিল এবং তেলুগু ছবিতে কাজ করার পূর্বে সুপার হিট মালয়ালম ছবি নাত্থুরাজাভুতে সহশিল্পী হিসেবে অভিনয় করেন। তিনি তামিল চলচ্চিত্রে ২০০৫ সালে অভ্যএবং ২০০৬ সালে লক্সমি ছবি দিয়ে তেলুগু চলচ্চিত্রে পদার্পণ করেন এবং ছবি দুটিতে সাফল্য পান।

পরে ব্যবসায়িক সাফল্যমন্ডিত একাধিক ছবি যেমন চন্দ্রমুখী (২০০৫), দুবাই সেনু (২০০৭), তুলসী (২০০৭), বিল্লা (২০০৭), ইয়ারাদি নি মোহিনী (২০০৮), আদ্ভান (২০০৯), আধূরস্‌ (২০১০), সিংহ (২০১০), বস এনজিরা ভাস্করন (২০১০), শ্রী রামা রাজ্যম (২০১১), রাজা রাণী (২০১৩), আরম্ভাম (২০১৩), থানি অরুভান (২০১৫), মায়া (২০১৫), নানুম রৌডি ধান (২০১৫), বাবু বঙ্গরাম (২০১৬), এবং ইরু মুগান (২০১৬) ছবিগুলোতে তিনি চরিত্র প্রধান হিসেবে অবদান রাখেন, যেগুলো পরে তাকে দক্ষিণাত্যের ভারতীয় চলচ্চিত্রে অনুষ্কা শেট্টির পরে সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা হিসেবে প্রতিষ্ঠিত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা