বিনোদন

এন্ড্রু কিশোরকে উৎসর্গ করে অদিটারিয়ানস এর গান,

বিনোদন ডেস্ক:

বর্তমান প্রজন্মের সংগীত পরিচালকদের মধ্যে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন পথের অন্যতম পথিক অদিত। যার প্রমাণ তার নানামাত্রিক সংগীত প্রযোজনা থেকে পাওয়া যায়। যেমনটা মিলেছিল বছর তিনেক আগে ‘অদিটারিয়ানস’ ব্যান্ডের প্রথম প্রজেক্ট ‘জোছনা’র মাধ্যমে। মাঝে আরও অনেক ব্যতিক্রম ও জনপ্রিয় প্রজেক্ট পেরিয়ে ফের হাজির এই টিমের সদস্যরা। এবারের কাজটির নাম ‘জলভ্রম’। কণ্ঠে পুরনো দুই সদস্য—দোলা রহমান ও তৌফিক আহমেদ।

যথারীতি এবারও ক্লাসিক, রক আর র‍্যাপের অভূতপূর্ব সংমিশ্রণ ঘটেছে পুরো কাজটিতে। গানটি প্রকাশিত হয়েছে ৯ জুলাই ফ্যাটম্যান ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে। আর প্রজেক্টটি উৎসর্গ করা হয়েছে প্লেব্যাক কিংবদন্তি এন্ড্রু কিশোরকে।

‘জলভ্রম’ গানটি লিখেছেন আবদার রহমান। র‍্যাপ অংশ র‍্যাপার তৌফিক নিজেই লিখেছেন। সুর করেছেন যৌথভাবে অদিত, দোলা ও মুত্তাকী হাসিব। দলের সদস্যদের নিয়ে পুরো গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান।

চলছে করোনাকাল, তাই গানটির ভিডিও তৈরি করা হয়েছে শিল্পী ও যন্ত্রীদের নিজ নিজ বাসা থেকে অংশ নেওয়ার মাধ্যমে।

‘জলভ্রম’র অন্যতম শিল্পী তৌফিক আহমেদ বলেন, ‘ভালো কিছুর জন্য একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়। সেটা আমরা বিশ্বাস করি বলেই প্রথম গানের পর দ্বিতীয় গানে আসতে তিন বছর সময় লেগেছে। সামনে আরও কিছু ভিন্ন ধারার গানের প্ল্যান করছেন দলটির কি-ম্যান অদিত। সেখানে বাংলা ক্লাসিক্যাল ঘরানার সঙ্গে অন্যান্য জনরার মিশ্রণ ঘটানোর চেষ্টা থাকবে। যার ফলে অদিটারিয়ানস-কে আমি ব্যান্ড না বলে সংগীত গবেষণা কেন্দ্র বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা