মুম্বাই ছাড়লেন সুশান্তের নায়িকা!
বিনোদন

সুশান্তের নায়িকার মুম্বাই ত্যাগ!

বিনোদন ডেস্ক:

বলিউডের প্রয়াত জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির নায়িকা সানজানা সংঘি মুম্বাই ছেড়ে গেছেন। সুশান্তের মৃত্যুর পর ভেঙে পড়েছেন তিনি।

এছাড়া পুলিশি ঝামেলাও পোহাতে হচ্ছে। সম্প্রতি সুশান্তের ‘দিল বেচারা’ সিনেমার নায়িকা সঞ্জনা সাংঘি পুলিশের কাছে বয়ানও দিয়েছেন।

‘দিল বেচারা’ ছবি দিয়েই বলিউডে পা রেখেছেন সঞ্জনা। আবার এমনটাও হতে পারে এই ছবিটিই তার ক্যারিয়ারের শেষ ছবি। তেমন ইঙ্গিতই দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বিদায় মুম্বাই। চার মাস পর আবার দেখা হবে। দিল্লি ফিরছি। তোমার পথঘাট বদলে গেছে, ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো অন্তর্গত বেদনায় আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, নয়তো তুমিও কষ্টে আছো। হয়তো শিগগিরই দেখা হবে, হয়তো হবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সানজানা। বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। ২০১১ সালে রণবীর কাপুর ও নার্গিস ফাকরির সহশিল্পী হিসেবে ‘রকস্টার’ ছবিটি দিয়ে বলিউডে তার অভিষেক। তবে প্রধান নারী চরিত্রে কাজ করার সুযোগ পান সুশান্তের সঙ্গে ‘দিল বেচারা’ ছবিতে। কিন্তু উদযাপন করা হলো না।

সুশান্ত চলে যাওয়ার পর বুক ভেঙে গিয়েছিল সানজানার। প্রথম নায়ক বলে কথা! লিখেছিলেন, ‘সময় সব ক্ষত সারিয়ে তোলে, কথা যারা বলে, ভুল বলে। কখনো কখনো মনে হয়, বুক চিড়ে রক্তক্ষরণ হচ্ছে। নায়কের উদ্দেশে লিখেছিলেন, ‘যাদের রেখে চলে গেলে, তারা কখনো বুঝবে না, আমরা কাকে হারালাম।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা