রিজেন্ট সাহেদ ও টেলিহোম প্রধান মোহাম্মদ আলী বশীর
বিনোদন

টেলিহোম চলতো সাহেদের অর্থায়নে!

বিনোদন ডেস্ক:

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও নাটক নির্মাণ প্রতিষ্ঠান টেলিহোমের প্রধান মোহাম্মদ আলী বশীর সম্পর্কে ভায়রা ভাই। পলাতক মো. সাহেদের টাকায় দেশের অন্যতম ও পুরনো প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম পরিচালিত হতো। সামনে থেকে মোহাম্মদ আলী বশীর কাজ করলেও নেপথ্যে ছিল রিজেন্ট হাসপাতাল লিমিটেড ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ।

রিজেন্ট হাসপাতালে মো. সাহেদের সঙ্গে পার্টনারশিপ রয়েছে এমন অভিযোগে টেলিহোমের প্রধান মোহাম্মদ আলী বশিরকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। রিজেন্ট হাসপাতালে বিনিয়োগের কোনও প্রমাণ না পেলেও মো. সাহেদের টাকায় টেলিহোম পরিচালিত হতো বলে র‌্যাব কর্মকর্তাদের জানিয়েছেন মোহাম্মদ আলী বশীর।

বুধবার (৮ জুলাই) রাতে বনানী অফিস থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় মোহাম্মদ আলী বশীরকে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে ৯ জুলাই দুপুরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

র‍্যাব জানায়, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিজেন্ট হাসপাতালে মোহাম্মদ আলী বশিরের কোনও ইনভেস্টমেন্টের তথ্য পাইনি। তবে মো. সাহেদ ও আলী বশীর ব্যবসায়ীক পার্টনার।

খোঁজ নিয়ে জানা গেছে, নাটক প্রযোজক মোহাম্মদ আলী বশীর টানা তিন দশক ধরে প্রযোজনার সঙ্গে যুক্ত। তার স্ত্রীও শুরু থেকে এই প্রযোজনা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। পাশাপাশি তিনি অভিনয়ও করে থাকেন। আলী বশীরই প্রথম কোনও প্রযোজক যিনি বিদেশে নাটকের শুটিং করার পথ দেখান প্রায় ২৫ বছর আগে।

সাহেদের টাকায় টেলিহোম পরিচালিত হওয়ার বিষয়ে কথা বলা জন্য মোহাম্মদ আলী বশীরের ব্যবহৃত ফোন নাম্বারে একাধিকবার কলা করা হলেও কেউ রিসিভ করেনি।

টিভি নাটকের সঙ্গে সম্পৃক্তরা জানান, টিভি সেক্টরের প্রায় সব নির্মাতা ও শিল্পী টেলিহোমের ব্যানারে কাজ করেছেন। মিডিয়ায় আলী বশীরের পরিচিতি স্বল্পভাষী সাদামাটা মানুষ হিসেবে। টিভি পর্দার অন্তরালের ডন হিসেবেও বিবেচনা করেন অনেকে। প্রচলিত আছে, টিভি সেক্টরের বেশিরভাগ সিদ্ধান্তই চূড়ান্ত হয় তার ইচ্ছা অনিচ্ছার ওপর ভিত্তি করে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র শিল্পী জানান, এসব গুঞ্জন চাপা পড়ে যায় তার নিয়মিত নাটক প্রযোজনা ও শীর্ষ তারকাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে। সাংস্কৃতিক অঙ্গনে প্রতি বছর পহেলা বৈশাখের সবচেয়ে বড় আয়োজনটি করে থাকে টেলিহোম, যা অনুষ্ঠিত হয় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে। যেখানে শুধু নাটকই নয়, চলচ্চিত্র ও সংগীত তারকাদের দিনভর উপস্থিতি ও আড্ডা জানান দেয় মিডিয়ায় আলী বশীরের প্রভাব কতটা গভীরে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা