বিনোদন

চমক নিয়ে ফিরলেন কুসুম শিকদার

বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে সেলিব্রেটি হিসাবে পারফরম করেছেন অভিনেত্রী কুসুম শিকদার। এটির নাম ‘রঙ্গ ক্লাব’। মনিরুল হাসানের প্রযোজনায় নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠানটি। কমেডি ধরনের অনুষ্ঠানটি চলতি মাসে বিটিভিতে প্রচার হবে।

আরও পড়ুন: বিশ্বকে অবাক করেছে বাংলাদেশ

এ প্রসঙ্গে কুসুম সিকদার বলেন, ‘বিশেষ কোনো কারণ নেই কাজ বন্ধ রাখার। আমি এ সময়টায় গান এবং লেখালেখির কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। বিটিভির এ ম্যাগাজিন অনুষ্ঠানটির পরিকল্পনা পছন্দ হয়েছে বলেই কাজ করেছি। আশা করছি অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’

এদিকে, বিটিভির আরেকটি ঈদের অনুষ্ঠানে উপস্থাপনা করার কথাও রয়েছে এ অভিনেত্রী। পাশাপাশি এটিএন বাংলায় প্রচারিতব্য একটি ঈদের ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা যাবে বলে জানিয়েছেন কুসুম সিকদার।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও আক্রান্ত

প্রসঙ্গত, অভিনেত্রী কুসুম শিকদার নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০০২ সালে তিনি লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০১০ সালে গহীনে শব্দ দিয়ে কুসুম শিকদারের বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়। তার দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপ-এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন এবং তার অভিনীত পরবর্তী চলচ্চিত্র শঙ্খচিল-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা