বরুণ ধাওয়ান
বিনোদন

শুধু বলিউডে কেন, দক্ষিণের সিনেমাও ফ্লপ হয়

সান নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার দাপটে জৌলুসে হারাচ্ছে বলিউড। দর্শক এখন দক্ষিণী সিনেমায় হুমড়ি খেয়ে পড়ছে। একটি মিডিয়া সম্প্রতি কথোপকথনের সময় অভিনেতা বরুণ ধাওয়ানকে তিনটি দক্ষিণের সিনেমা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।

আরও পড়ুন: প্রেমের জন্য মরিয়া নই

এ তিনটি সিনেমা বলিউডের সব ছবির ইতিহাসকে পেছনে ফেলে দিয়েছে। সিনেমাগুলো ‘পুষ্প: দ্য রাইজ', 'আরআরআর' এবং 'কেজিএফ: অধ্যায় ২'।

উত্তর বনাম দক্ষিণের সিনেমা, এই বিতর্কের বিষয়ে নিজের চিন্তাভাবনা শেয়ার করে বরুণ বলেন, ‘সিনেমা এখন ভালো চলছে। দর্শকরা যে সিনেমা দেখতে চান তা দেখার অধিকার আছে। হলিউডের সিনেমাগুলো এত বছর ধরে কাজ করছে। কারণ হলিউডের চাহিদা বেশি। আমি নিজে 'কেজিএফ ২' দেখতে বেশ উপভোগ করেছি। এটি দেখে আমার খুব ভালো সময় কেটেছে। এটি এখন সবচেয়ে বড় ব্যবসার একটি।’

তিনি আরও যোগ করে বলেন, ‘শুধু বলিউডের সিনেমা ফ্লপ হয় না। দক্ষিণের অনেক সিনেমা আছে সুপারফ্লপ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক ভালো সিনেমা আসছে। প্রতিটি সিনেমা হিট হতে পারে না। দর্শকরা খারাপ সিনেমা দেখবে না, তা হলিউড, বলিউড বা দক্ষিণ; যারই হোক না কেন। আমাদের ভালো ছবি বানাতে হবে।’

এদিকে বরুণ ধাওয়ানের ‘যুগযুগ জিও’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজ মেহতা পরিচালিত এ ছবিতে আরও আছেন কিয়ারা আদভানি, অনিল কাপুর এবং নীতু কাপুর। সে ছবির প্রচারে খুব ব্যস্ত রয়েছেন বরুণ।

প্রসঙ্গত, ২০১২ সালে করণ জোহরের রোম্যান্টিক কমেডি ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ বরুণ ধাওয়ান প্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি বেস্ট মেল ডেব্যু বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।

হাম্পটি শর্মা কি দুলহানিয়া (২০১৪) নামে একটি রোম্যান্স এবং এবিসিডি ২ (২০১৫) নামে একটি ড্যান্স চলচ্চিত্রে অভিনয় করে বরুণ ধাওয়ান বলিউডে নিজের কর্মজীবন প্রতিষ্ঠা করেন। দুটি ছবিই বিশ্বব্যাপী ₹১ বিলিয়ন (US$ ১৩.৫ মিলিয়ন) ব্যবসা করেছিল। শ্রীরাম রাঘবনের ক্রাইম থ্রিলার বদলাপুর (২০১৫) চলচ্চিত্রে এক প্রতিহিংসকের চরিত্রে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর বিভাগে মনোনয় পান এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা