কানে সুলতান সুলেমানের ‘হুররাম’
বিনোদন

কানে সুলতান সুলেমানের ‘হুররাম’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তুর্কি অভিনেত্রী মারিয়েম জারলি (৩৮)। যিনি সুলতান সুলেমানের হুররাম নামে অধিক পরিচিত। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সেই হুররাম প্রজাপতির মতো ডানা মেলে হাজির হলেন। চমকে দিলেন সবাইকে ভুবন ভুলানো হাসিতে।

আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

তার্কিশ বাবা এবং জার্মানি মায়ের সূত্রে মারিয়েম তুরস্ক ও জার্মানি- উভয় দেশেরই নাগরিক। তবে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন জার্মানিতেই। সেখানেই অল্প বিস্তর অভিনয় আর মডেলিংয়ের কারনে কিছুটা পরিচিতি রয়েছে।

২০১০ সালের শেষের দিকে মারিয়েমের ভাগ্যটা একেবারে বদলে যায়। তুরস্কের ৬০০ বছরের অটোমান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমানকে নিয়ে একটি টিভি ধারাবাহিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আর সেখানে সুলতান সুলমানের অপূর্ব সুন্দরী দাসী থেকে স্ত্রী বনে যাওয়া হুররামের চরিত্রে অভিনয় করার জন্য ডাক পান মারিয়েম।

আরও পড়ুন : ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

এই ধারাবাহিকে হুররাম চরিত্রটি শুধু সৌন্দর্যের নয়; বুদ্ধিদীপ্ত, প্রাসাদ ষড়যন্ত্র আর ক্ষমতার সর্বোচ্চটুকু নিজের করে নেওয়া রহস্যময়ী এক নারীরও।

এই সব বিষয়ই এত সুন্দর করে পর্দায় তুলে ধরেছেন মারিয়েম । এ যেন বাস্তবের মারিয়েম আর পর্দার হুররাম একাকার হয়ে গেছেন। আর এর মধ্য দিয়েই সত্যিকারের তারকাখ্যাতি ধরা দেয় তার কাছে।

দক্ষিণ ফ্রান্সে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনের লাল গালিচায় আলো ছড়িয়েছেন তিনি।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

রাশিয়ার ইয়াংয়িনা ব্র্যান্ডের বৈচিত্র্যময় পোশাকে হাজির হয়েছিলেন মারিয়েম। নীল সাদা-রঙের পোশাকে দুই কাঁধের উপর প্রজাপতির পাখনার মতো নকশার পোশাকের সঙ্গে মানানসই কানের দুলে সবার নজর কেড়েছেন মারিয়ম।

প্রসঙ্গত, এবারের আয়োজনে তুরস্কের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন মারিয়েম। এর আগেও কয়েকবার কানের লাল গালিচায় দেখা গেছে তাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা