ছবি: সংগৃহীত
বিনোদন

তুরস্কে পাড়ি জমাচ্ছেন অনন্ত জলিল

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা। আর মাত্র কয়েকদিন মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদ উদযাপন করতেই পরিবার নিয়ে তুরস্কে যাচ্ছেন অনন্ত জলিল।

আরও পড়ুন: রণবীরের সঙ্গে রাশমিকা

একটি সাক্ষাৎকারে তিনি খবরটি নিশ্চিত করেছেন। অনন্ত বলেন, ‘প্রতি বছরের মতো এবারও দেশের বাইরে ঈদ করব। পরিবার নিয়ে তুরস্কে চলে যাবো। তবে শুধু ঈদ নয়, সেখানে সিনেমার কিছু কাজও করব।’

‘দিন দ্য ডে’ নামের একটি সিনেমার কাজ সম্পন্ন করে রেখেছেন অনন্ত জলিল। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। অনন্ত জানিয়েছেন, আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেবেন।

এদিকে স্ত্রী বর্ষাকে নিয়ে নতুন আরেকটি সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন অনন্ত। নাম ‘নেত্রী দ্য লিডার’। ঈদ সফরে তুরস্কে এই সিনেমারই কিছু অংশের সেরে নেবেন অনন্ত-বর্ষা।

আরও পড়ুন: দেশে শিক্ষার মান ভালো

প্রসঙ্গত, জলিল ১৯৯৯ সালে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ১৯৯৯ সালে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজে আত্মপ্রকাশ করেন তিনি। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালীপর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল।

আফিয়া নুসরাত বর্ষা একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি তার ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে, তিনি ২০১০ সালে ইফতেখার চৌধুরী'র খোঁজ: The Search এ অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে খোঁজ: The Search, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম এর মত বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। বর্ষা বর্তমানে গ্রামীণফোনের ব্রান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা