আরিয়ান খান
বিনোদন

শাহরুখপুত্রের মাদক মামলার সাক্ষীর মৃত্যু

সান নিউজ ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রধান সাক্ষী প্রভাকর সেল মারা গেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী প্রথা ভাঙল ফিফা

শুক্রবার (১ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান তিনি। মুম্বাইয়ের মাহুল এলাকার এক ভাড়া বাড়িতে থাকতেন প্রভাকর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও জি-নিউজের এক প্রতিবেদনে জানা যায়, যেই মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম জড়ায়, তার মুখ্য সাক্ষী ছিলেন প্রভাকর সেইল। সেইলের আইনজীবী তুষার খাণ্ডারে জানান, শুক্রবার মুম্বাইয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এই মৃত্যুর পেছনে তার পরিবার কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে হয় না।

গত বছরের সেপ্টেম্বরে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। আর যাতে আটক হন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাসহ সাত জন। তার পর সেই সমীরের নামেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

আরিয়ান মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভির বডি গার্ড হিসেবে নিজেকে দাবি করেছেন সেইল। সঙ্গে অভিযোগ করেছেন, তার কানে আসে কেপি গোসাভির কথা, যেখানে সে আরিয়ান মামলায় ১৮ কোটি রুপি ঘুস নেওয়ার কথা বলছিলেন। যার একটা বড় ভাগ যাবে সমীর ওয়াংখেড়ের কাছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে দুই দোকানিকে জরিমানা

প্রভাকরের বাড়িতে বর্তমানে তার মা, স্ত্রী ও সন্তান রয়েছেন। যদিও শেষকৃত্যের আগে পরিবার চাইছেন যেন গ্রাম থেকে সেইলের ভাইয়েরা আসা পর্যন্ত অপেক্ষা করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা