বিনোদন

সুপারস্টার জিতের অতিথি বাদাম বিক্রেতা

সান নিউজ ডেস্ক: চারিদিকে এখন একটি নাম ভুবন বাদ্যকর বা বাদাম কাকু। বিগত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে সর্বত্র একটাই গান চলেছে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম। এখন নেটপাড়ার নিউ সেনসেশন পরিণত হয়েছে। ট্রেন্ডিং এই গানের জেরে বীরভূমের দরিদ্র ফেরিওয়ালা ভুবন বাদ্যকর একপ্রকার সেলেব্রিটিতে পরিণত হয়েছেন। এবার টলিউডের সুপারস্টার জিতের অতিথি সেই বাদাম বিক্রেতা।

আরও পড়ুন: রণবীর-শ্রদ্ধার ভিডিও ফাঁস

এবার একা আসেননি , স্ত্রীকে সঙ্গে নিয়েই টিভি পর্দায় হাজির হয়েছেন তিনি। অনুষ্ঠানের নাম ইসমার্ট জোড়ি। এটি সঞ্চালনা করেন জিৎ।

বিশেষ এই পর্বের একটি প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, ভুবন বাদ্যকরকে মঞ্চে ডাকেন জিৎ। হাস্যোজ্জ্বল মুখে স্ত্রীকে নিয়ে মঞ্চে পা রাখেন তিনি। এরপর তার স্ত্রীকে জিৎ জিজ্ঞেসা করেন, ভুবন বাবু আপনাকে এখন পর্যন্ত সবচেয়ে ভালো উপহার কী দিয়েছেন?

এক গাল হেসে ভুবনের স্ত্রী বলেন, কিস দেয়! সঞ্চালক ফের প্রশ্ন করেন, কীভাবে দেয়? এ কথা শুনেই ভুবন বাদ্যকর স্ত্রীকে জড়িয়ে ধরে দুই গালে চুম্বন করেন।

কাঁচা বাদাম খ্যাত গায়ক ও তার স্ত্রীর এমন রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছে, ধন-সম্পদ না থাকলেও তাদের মধ্যে ভালোবাসার শক্তি আছে।

আরও পড়ুন: গায়িকা ঐশীর বাবা মারা গেলেন

জানা গেছে, ইসমার্ট জোড়ি’র বিশেষ এই পর্ব দেখা যাবে আগামী ২৬ মার্চ রাত ৯টায় স্টার জলসায়।

ভুবন বাদ্যকর পেশায় একজন বাদাম বিক্রেতা। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন। আর বাদামওয়ালার গানের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে আসেন অনেকেই। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তাঁর কাছে বাদামও কেনেন অনেকেই।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা