বিনোদন

সুবাহর গোপন বিয়ের তথ্য ফাঁস

সান নিউজ ডেস্ক: নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহর বিরুদ্ধে গোপনে একাধিক বিয়ে করার অভিযোগ করে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন বলেছেন, ‘এর আগেও সুবাহর একটি বিয়ে হয়েছিল। এরপরেও আমাকে বিয়ের সময় কাবিননামায় সুবাহ নিজেকে কুমারি উল্লেখ করেছে। সে আমার সঙ্গে প্রতারণা করেছে।’

আরও পড়ুন: কানাডার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বুধবার (১৬ মার্চ) সকালে ফেসবুক ভিডিও বার্তায় এসে সুবাহর নামে এই অভিযোগ করেন ইলিয়াস। এ ব্যাপারে একটি মামলার কপি দেখিয়ে সুবাহর বিবরণী তুলে ধরেন ইলিয়াস। তার ভাষ্য মতে, ইলিয়াসের নামে যে মামলা করা হয়েছে, একইভাবে ২০১৭ সালে মো. নোমান সরকার, মো. মাহফুজার রহমান লিখন, মো. আল ইমরানের নামে গাইবান্ধা সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন সুবাহ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাকে (সুবাহ) ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক করে তা মোবাইল ফোনে রেকর্ড করে রাখা হয়। পরে ব্ল্যাকমেইল করা হয়। সেখানে সাক্ষী হিসেবে সুবাহর স্বামীর নাম লেখা ছিল মো. ইয়াসির আরাফাত।

এ প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘ওই মামলায় সুবাহ নিজেই উল্লেখ করেছে সে বিবাহিত। কিন্তু সে একটি সংবাদমাধ্যমকে বলেছে কাবিননামা দেখাতে, আমি অবশ্যই কাবিননামা দেখাবো। এখন দুটি বিষয়- একটি, সুবাহ যদি বলে সে বিবাহিত না, তাহলে সে আগের ওই মামলাটিতে পুলিশের সঙ্গে প্রতারণা করেছে। তার ওই মামলাটি ছিল ভুয়া। তার উদ্দেশ্য ছিল মানুষকে ব্ল্যাকমেইল করা। আর যদি বলে বিয়ে করছে, তাহলে আমার সঙ্গে প্রতারণা করেছে কুমারি উল্লেখ করে। সেটার জন্য একটা প্রতারণা মামলা হবে।’

তিনি আরও বলেন, ‘সুবাহ ২০১৪ সালে ৬ মাসের কারাভোগ করেছে। সে অন্তঃসত্ত্বা ছিল, সেই রিপোর্টও আসতেছে। ২০১৭ সালে আরেকজনের নামেও পর্নোগ্রাফি আইনে মামলা করেছে সুবাহ। এখানেই প্রমাণ হয় যে, সে এটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে।’

আরও পড়ুন: রাশিয়ার টাকা খেয়েছেন বাইডেন

জানা গেছে, ইলিয়াসের সঙ্গে সুবাহর বিয়ের কাবিন হয় ৭,৭৭,৭৭৭/= (সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশত সাতাত্তর) টাকা। গত বৃহস্পতিবার (১০ মার্চ) ফেসবুকে একটি ভিডিও বার্তায় সুবাহ বলেন, ‘আমার দেনমোহর আমি পাই সেটা আমাকে দিয়ে দেবে। এটার জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়বো।’

এ ব্যাপারে ইলিয়াস বলেন, ‘দেনমোহর দুইবার দিয়েছি। আবার দিতাম, টাকাই যেহেতু তার প্রধান উদ্দেশ্য। কিন্তু সেটা দেওয়ার মতো জায়গা সে (সুবাহ) রাখে নাই। আমার নামে বিভিন্ন মিথ্যা কথা ছড়িয়েছে। তার ধারণা, আমি হয়তো তার কাছে ফিরে যাবো। সে গতকালকেও আমাকে তার কাছে ফেরার জন্য মেসেজ দিয়েছে।’

আরও পড়ুন: দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার

তিনি আরও বলেন, ‘যে অপরাধী তার বিচার দুদিন আগে আর পরে হবেই। আমি যদি অপরাধী হয়ে থাকি, তাহলে আমার বিচার হোক সেটাই চাইবো। সর্বোপরি বলেতে চাই, আমি নিরপরাধ, আমাকে ফাঁসিয়ে বিয়ে করা হয়েছে। সেটা আইনিভাবেই একদিন প্রমাণ হবে।’

প্রসঙ্গত, সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ভালোবেসে বিয়ে করেছিলেন নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহকে। সেই বিয়ের কিছুদিন পরেই ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের দাবিসহ পর্নোগ্রাফি আইনে মামলা করেন সুবাহ। একইভাবে ইলিয়াসও সুবাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা