বিনোদন

সানি লিওন খুবই ভালো

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদময়ী অভিনেত্রী সানি লিওন। কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন তিনি। সেখানে নেচেছেন সানি, উপস্থিত অন্যদেরও নাচিয়েছেন।

আরও পড়ুন: ঢাকা মাতিয়ে গেলেন নার্গিস ফাখরি

ওই বিয়েতে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি সানি লিওনের সঙ্গে কথা বলেছেন, আবার একটু নাচও করে নিয়েছেন। গণমাধ্যমের কাছে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

সানির সঙ্গে আলাপের অভিজ্ঞতা জানিয়ে দীঘি বলেন, সানি তো খুবই ভালো। যখন কনের এন্ট্রি হচ্ছিল, আমি তার (সানি) পেছনে দাঁড়ানো ছিলাম। তিনি আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম, সিউর? তিনি বললেন- ইয়েস, সিওর। পরে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি।

স্টেজে ওঠার পর সানি লিওনের সঙ্গে ছবিও তোলেন দীঘি। সেই মুহূর্তের কথা জানিয়ে এই তরুণী বলেন, তার মুখে হাসি লেগেই থাকে। আমার আবদার শুনে কাছে এসে ছবি তুলল। সানি খুবই ভালো, খুবই লক্ষ্মী।

দীঘি আরও জানান, এক পর্যায়ে সানিদের সঙ্গে গানের তালে নেচেছেনও তিনি। সানি কিংবা তার স্বামী কাউকেই বিদেশি মনে হয়নি। একেবারে আপন মানুষের মতোই তারা আচরণ করেছেন বলে জানান দীঘি।

এর আগে, শনিবার (১২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম।

পরে আরেক পোস্টে এই অভিনেত্রীকে সংগীতশিল্পী তাপস ও তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।’ এ ক্যাপশনে ট্যাগ করেছেন সংগীতশিল্পী তাপসের ইনস্টাগ্রাম আইডি।

আরও পড়ুন:নগ্ন হতে আপত্তি নেই

কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দম্পতির কন্যার বিয়ে উপলক্ষে শনিবার বিকেলে ব্যক্তিগত বিমানে ঢাকায় আসেন সানি লিওন। তার আগমনে দেশজুড়ে হইচই পড়ে যায়।

তবে এই সফরে আরও এসেছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নার্গিস ফাখরি, নুশরাত জাহান, যশ, মিমি চক্রবর্তী। বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে রাখেন কৈলাশ খের। এসময় নাচে অংশ নেন সানি লিওন ও নার্গিস ফাখরি। বিয়ের অনুষ্ঠান শেষ করে রোববার (১৩ মার্চ) সকাল ৯ টায় ঢাকা ছেড়ে উড়াল দিয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা