সংগীতশিল্পী জুবিন নওটিয়াল ও অভিনেত্রী নিকিতা দত্ত (ছবি: সংগৃহীত)
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন জুবিন-নিকিতা

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নওটিয়ালের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে অভিনেত্রী নিকিতা দত্তের, দীর্ঘদিন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বলিউড মহলে।

সেই গুঞ্জনের মধ্যেই বেশ কয়েকবার হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় দুই তারকাকে। এমনকি পাহাড়েও ঘুরতে গিয়েছিলেন জুবিন-নিকিতা।

পাহাড় ঘুরে বেড়ানোর ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে নিকিতা তার ক্যাপশনে লিখেছেন, আমি আমার আত্মার কিছু অংশ পাহাড়ে রেখে এসেছি। সেই ছবিতেই জুবিন মন্তব্য করে লিখেন, তুমি হৃদয়ও ভুল করে সেখানে রেখে এসেছ, বুঝতেই পারোনি! এরপর থেকে তাদের প্রেমের গুঞ্জন আরও বেশি জোরালো হয়।

তবে চমকপ্রদ তথ্য হলো- প্রেমিকা নিকিতার সঙ্গেই জুবিন ঘুরবেন সাত পাক। আর সেটিও খুব জলদিই। যদিও প্রেম কিংবা বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তাদের কেউই।

আরও পড়ুন: বাংলাদেশে সানি লিওন!

শহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’ সিনেমার সেটে একে অপরের সঙ্গে পরিচয় হয় জুবিন নওটিয়াল এবং নিকিতা দত্তের। এই ছবিতে শহিদের প্রেমিকা হতে চেয়েছিলেন নিকিতা এবং জুবিন ‘তুঝে কিতনা চাহে অউর’ গানে কণ্ঠ দিয়েছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা