সাইমন সাদিক
বিনোদন

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সাইমন

সান নিউজ ডেস্ক: শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিপুণ-জায়েদ খান নয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

আরও পড়ুন: সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসিতে) সোমবার (৭মার্চ) এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সদ্য শপথ নেওয়া সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে ‘ছলনা’র অভিযোগ তুলে তার শপথ বাতিল করেছেন নন্দিত অভিনেতা ও সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সেখানে স্থলাভিষিক্ত হচ্ছেন সাইমন।

ইলিয়াস কাঞ্চন বলেন, শুক্রবার (৪ মার্চ) শপথের দিন জায়েদ খান আমাকে কোর্টের একটি কাগজ দেখায়, যেটার ফটোকপি চাইলে ওইদিন আমাকে দেয়নি। পরে গড়িমসি করে রবিবার (৬ মার্চ) কাগজটি পেয়েছি। কিন্তু কাগজ কয়েকদিন আগে (২ মার্চে) যে রায় হয়েছে সেটির নয়, সেটি গত ৯ ফেব্রুয়ারির। এর মানে জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন।’

আরও পড়ুন: সুখবর নিয়ে ফিরলেন নুসরাত ফারিয়া

বিষয়টি ধোঁকার সঙ্গে তুলনা করেন কাঞ্চন আরও বলেন, যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে ছলনার আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাতিল হয়ে গিয়েছে।

কাঞ্চন আরও বলেন, যেহেতু সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে মামলা চলছে, তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক সাইমন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। আমরা একটা জরুরি মিটিং ডেকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সাইমন সাদিক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি ইতিবাচক ভাবছি। আমি মানসিকভাবে প্রস্তুত আছি। সমিতি দায়িত্ব দিলে আমি ভালোভাবে পালন করার জন্যও প্রস্তুত আছি।

আরও পড়ুন: শবনম বুবলীর চমক

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি এ রুল শুনানি শুরু হয়। এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। পরে গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

পরে ৮ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত।

সায়মন সাদিক ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত জ্বী হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে তার আগমন ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা