বিনোদন

কাশ্মীরে রোমাঞ্চে মজেছেন শ্রাবন্তী!

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ভূস্বর্গ কাশ্মীরে নৈস্বর্গিক পরিবেশে এক ব্যক্তির বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছেন শ্রাবন্তী।

আরও পড়ুন: সাকিবের সিনেমায় নায়িকা হতে চাই

ছবিটাও মূলত শ্রাবন্তীর নতুন সিনেমার গানের দৃশ্য থেকে নেওয়া। সিনেমাটির নাম ‘ভয় পেয়ো না’। বেশ কিছুদিন আগেই এর সংলাপ অংশের শুটিং শেষ হয়েছে। এখন চলছে গানের চিত্রায়ন। যার বুকে মাথা রেখে প্রশান্তিতে চোখ বুজে আছেন শ্রাবন্তী তিনি টালিউড অভিনেতা ওম সাহানি।

গানের জন্য বেছে নেওয়া হয়েছে কাশ্মীরের মতো জায়গাকে। সেখানকার চোখ জুড়ানো পরিবেশে ওম-শ্রাবন্তীর রসায়ন ক্যামেরাবন্দি করছেন নির্মাতা অয়ন দে। এর ফাঁকেই নায়ক-নায়িকাকে স্থিরচিত্রের ফ্রেমে আটকেছেন ওমের স্ত্রী মিমি দত্ত।

ছবিটি পোস্ট দিয়েছেন ওম নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। অপেক্ষা সইছে না আর।’

প্রসঙ্গত, শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী। তিনি ১৯৯৭ সালে মায়ার বাঁধন-এ অভিনয়ের মাধ্যমে তার বর্নালী জীবন শুরু করেন। ২০০৩ সালে তার প্রথম বড় ধরনের কাজ চ্যাম্পিয়ন। তিনি পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন। এরপর তিনি পুরোপুরি সংসারি হয়ে যান এবং ২০০৮ সালে আবারও ভালবাসা ভালবাসা তে অভিনয়ের মাধ্যমে ফিরে আসেন।

আরও পড়ুন: শবনম বুবলীর চমক

২০১৩ সালে তিনি রবি কিনাগী পরিচালিত জিতের বিপরীতে দিওয়ানা এবং অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স-এ অভিনয় করেন। পরবর্তীতে অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম দেবের বিপরীতে বিন্দাস। রাজ চক্রবর্তীর পরবর্তী চলচ্চিত্র কাঠমাণ্ডুতেও তিনি অভিনয় করেছেন।

শিকারী নামের যৌথ প্রযোজনার (ভারত ও বাংলাদেশ ) একটি চলচ্চিত্রতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশের একক প্রযোজনার ছবি যদি একদিন-এও অভিনয় করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা