বিনোদন

সুখবর নিয়ে ফিরলেন নুসরাত ফারিয়া

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সপ্তাহ তিনেক আগে কলকাতায় গিয়েছিলেন রকস্টার ছবিটির শুটিং করতে।

আরও পড়ুন:ট্রেনে কাটা পড়ে পা হারালেন নারী

রোববার (৬ মার্চ) ফিরেছেন দেশে। আর ফিরেই দিয়েছেন সুখবর। জানালেন, কলকাতায় যে সিনেমায় কাজ করেছেন, সেটা কেবল বাংলায় নয়, মুক্তি পাবে হিন্দি ভাষায়ও।

সিনেমাটির নাম রকস্টার। এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনায় শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। সিনেমাটিতে ফারিয়া জুটি বেঁধেছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে। এতে রকস্টারের ভূমিকায় আছেন যশ, আর ফারিয়া থাকছেন তার ভক্তের চরিত্রে।

নতুন এই সিনেমায় কাজ করে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। বলেন, টানা কাজটা শেষ করেছি। আনন্দ লাগছে। প্রায় তিন সপ্তাহ পর ঢাকায় ফিরেছি। এটাও বড় আনন্দ। আর আরেকটা খবর হলো, সিনেমাটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে।

আরও পড়ুন:দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ দুর্নীতি

সিনেমাটির গল্প মিউজিক নির্ভর হলেও এখানে আছে প্রতিশোধের প্রেক্ষাপট। নির্মাতা অংশুমান প্রত্যুষ বলেছেন, ভক্ত ও রকস্টারের গল্প এটি। কীভাবে দুজনের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, সেটিই দেখানো হবে। এখানে আছে প্রতিশোধের গল্প।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে শাহেনশাহ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও কোনোটি মুক্তি পায়নি।

আরও পড়ুন: আধুনিক ঢাকা গড়তে নির্দেশ

বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস হিসেবে উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে নুসরাত ফারিয়া পরিচিত। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি উপস্থাপনা ও মডেলিং দিয়েও সাফল্য পেয়েছেন। গান গেয়েও করেছেন বাজিমাত।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা