বিনোদন

ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ আসছে

সান নিউজ ডেস্ক: তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট ৷ দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল, আবেগ ও তাদের হাসি-ঠাট্টায় ভরপুর সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট’র সিজন ৪ প্রচারে আসছে।

আরও পড়ুন:ফের হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী মুহিত

রোববার (৬ মার্চ) সকালে একটি সংবাদ সম্মেলন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ব্যাচেলর পয়েন্ট টিম। আগামী ১১ মার্চ থেকেই দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন ৪।

ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি বলেন , আগামী ১১ মার্চ রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশন টিভিতে প্রচারিত হবে। ধারাবাহিক নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব। এরপর রাত ৯টায় সেটা উন্মুক্ত হবে ধ্রুব টিভিতে। প্রতি শুক্র, শনি ও রোববার এই সময়ে নাটকটির নতুন পর্ব প্রচারিত হবে।

এবারের সিজনে নতুন করে দু’জন শিল্পী যুক্ত হয়েছেন। তারা হলেন পারসা ইভানা ও আশুতোষ সুজন। তবে তাদেরকে কেমন চরিত্রে দেখা যাবে, তা এখনই জানাতে নারাজ নির্মাতা। নাটকেই দর্শকরা সেটা জানতে পারবেন নাটকটি প্রচারের সময়। এছাড়া আগের সিজনগুলোর অনেকেই থাকছেন না এবারের সিজনে।

আরও পড়ুন:প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের ব্যাচেলর পয়েন্টে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।

আরও পড়ুন:রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট একটি বাংলাদেশী কৌতুক নাটক ধারাবাহিক, যা ৪ আগস্ট ২০১৮ সালে চ্যানেল নাইনে সর্বপ্রথম প্রচারিত হয়।
ব্যাচেলর পয়েন্ট প্রথম মৌসুম ৩১ জানুয়ারি ২০১৯-এ শেষ হয়। দ্বিতীয় মৌসুম শুরু হয় ২১ নভেম্বর ২০১৯-এ। কোভিড-১৯ প্রাদুর্ভাবের জন্য ৪ এপ্রিল ২০২০-এ অস্থায়ীভাবে শেষ হয়েছিল, এটি বাংলাভিশন এবং ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছিল। ১০ সেপ্টেম্বর ২০২০ থেকে ব্যাচেলর পয়েন্ট আবার সম্প্রচার শুরু করে এবং ৯ অক্টোবর ২০২০ এ দ্বিতীয় মৌসুম শেষ হয়। তৃতীয় মৌসুম শুরু হয় ১০ অক্টোবর ২০২০ এবং ১৩ এপ্রিল ২০২১ এ তৃতীয় মৌসুম শেষ হয়। বৃহস্পতিবার থেকে শনিবার, এই তিনদিন সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মৌসুম তিন প্রচার হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা