নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন

মেয়ের নাম রাখেননি প্রিয়াঙ্কা-নিক

বিনোদন ডেস্ক: বলিউডের তারকা দম্পতি প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। এক মাসের বেশি সময় হলো মা হয়েছেন প্রিয়াংকা। ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করে প্রিয়াঙ্কা ও নিকের কন্যা সন্তান। জন্মের পরেই অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হয়েছে সদ্যজাতকে। সম্প্রতি মা-র কোলে ফিরে এসেছে কন্যা। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই।

মেয়েকে স্বাগত জানাতে বাড়ি নতুন করে সাজিয়েছেন তারকা দম্পতি। খেলনা, পুতুল, টেডি দিয়ে বাড়ি ভরিয়ে দিয়েছেন নিক। কিছুদিন আগে সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

সন্তানের ছবি সাধারণত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান না তারকারা। প্রিয়াঙ্কা ও নিকের মেয়েরও দেখা মেলেনি। তবে প্রিয়াঙ্কার অনুরাগীরা জানতে চান, মেয়ের কী নাম রেখেছেন নায়িকা। সেই নাম কেনই বা জানাচ্ছেন না তিনি।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়াকে জিজ্ঞাসা করা হয় প্রিয়াঙ্কা মেয়ের কী নাম রাখলেন? নাতনির কথায় মুখো হাসি ফোটে নানীর।

আরও পড়ুন: আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে

তিনি বলেন, নাতনির আসা তার কাছে অনেক আনন্দের। তবে নামকরণের প্রসঙ্গে তিনি জানান, একমাস কেটে যাওয়ার পরও মেয়ের নামকরণ হয়নি। আসলে মেয়ের নাম প্রিয়াঙ্কা বা নিক রাখবেন না, কন্যার নাম স্থির করবেন পুরোহিত। তিনি নাম স্থির করলেই সবাইকে জানানো হবে বলে জানান মধু চোপড়া।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া (জন্ম: ১৮ জুলাই, ১৯৮২) বিখ্যাত ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন চলচ্চিত্র অভিনেত্রী,সাবেক মিস ওয়ার্ল্ড , মানবহিতৈষী, লেখিকা এবং কণ্ঠশিল্পী। ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে প্রবেশ করেন। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

২০০৮ সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।

২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জানুয়ারি মাসে এই দম্পতি সারোগেসি পদ্ধতিতে তাদের প্রথম সন্তান গ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা