বিনোদন

সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চিরবিদায়


সান নিউজ ডেস্ক: গানের দুনিয়ায় ফের নক্ষত্র পতন। চলে গেলেন বাংলা গানের সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, আশা ভোঁসলে-এর মতো বর্ষীয়ান শিল্পীর গানে সুর দিয়েছিলেন তিনি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলকাতায় বাসায় এ সুরস্রষ্টার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বিশিষ্ট সুরকারের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, তার সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা। তার সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম। অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ।

রূপঙ্করের আফশোস, চলে গেলেন মেসোমশাই!গায়কের কথায়, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। দিন কয়েক আগে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন সুরকার। সোমবার সকালেই খবর পাই, তিনি নেই!

আরও পড়ুন: শব্দগুলো দুর্বোধ্য না করে ফেলা ভালো

বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরী শোক প্রকাশ করে বলেন, আমাদের সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একে একে চলে যাচ্ছেন গীতিকার,সুরকার,শিল্পীরা। আমার বহু ছবির গানের সুরকার অভিজিৎ দা। শেষ শ্রদ্ধা জ্ঞাপনে প্রয়াত গীতিকার-সুরকারের দেহ শায়িত থাকবে বাণীচক্র-এ।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ একটি যুগ। তিনি রেখে গিয়েছেন তার স্ত্রী,দুই পুত্র এবং এক কন্যা সন্তানকে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা