শিল্পা শেঠি
বিনোদন

শিল্পা শেঠিকে আদালতে তলব

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এবার বাবার ঋণ পরিশোধে অস্বীকার করায় অভিনেত্রী শিল্পা, বোন শমিতা শেঠি ও মা সুনন্দা শেঠিকে তলব করেছেন আদালত।

ভারতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাদের তলব করেন আন্ধেরির একটি আদালত। চলতি মাসের ২৮ তারিখ তাদের হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা যায়, গত ২০১৫ সালে শিল্পার বাবা পারহাদ আমরা নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ২১ লাখ টাকা ধার নিয়েছিলেন। ২০১৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন: শুধু পরীক্ষার আগের রাতে পড়তে পেরেছি

কিন্তু এখনো ওই টাকা ফেরত পাননি ব্যবসায়ী। বাবা প্রয়াত হওয়ার পর অভিনেত্রী শিল্পা, বোন শমিতা ও মা সুনন্দা টাকা ফেরত দিতে অস্বীকার করেন। সে কারণেই পুলিশের কাছে জুহু থানায় অভিযোগ করেন ব্যবসায়ী।

প্রসঙ্গত, শিল্পা শেঠি ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে। এছাড়াও তিনি ধড়কন (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন। ২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন। তার ছোট বোন শমিতা শেঠীও একজন বলিউড চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কাজ করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা