বিনোদন

হাসপাতালে অভিনেতা মাসুম আজিজ

বিনোদন ডেস্ক:

নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মাসুম আজিজ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন দেশের গুণী এই অভিনয় শিল্পী।

এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। হার্টের সমস্যার পাশাপাশি বার্ধক্যজনিত রোগে ভুগছেন এই শিল্পী।
গোলাম কুদ্দুছ জানান, শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মাসুম আজিজ। পরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে মঞ্চে খ্যাতি কুড়িয়েছেন। তবে তারকা খ্যাতি পেয়েছেন টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে।

হুমায়ূন আহমেদের পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

শুধু অভিনয় নয় পরিচালনাও করছেন অনেক নাটক। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় কিছুদিন আগেই মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা