সুশান্তকে, খুন, করা, হয়েছে,!,
বিনোদন

সুশান্তকে খুন করা হয়েছে!

বিনোদন ডেস্ক:

বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকে স্তব্ধ তার ভক্তরা। এখন চলছে সুশান্তের মৃত্যু নিয়ে নানা ধরনের বিশ্লেষণ।

ফেসবুক, টুইটার সব মাধ্যমেই যেনো সুশান্তের মৃত্যু নিয়ে চর্চা। শেষ কথা হচ্ছে সুশান্ত যে আত্মহত্যা করেছেন তার পেছনে রয়েছে নেপটিজমের মতো কারণ। এ ইন্ডাস্ট্রিতে কেবল ‌‌‘স্টার কিডসরাই’ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

সুশান্তরা প্রতিভা নিয়ে এলেও কিছু করতে পারেননা। অবশেষ ব্যর্থতা নিয়ে বিদায় হোন। কেউ কেউ সুশান্তের মতো নেন চির বিদায়!

সুশান্ত সিংয়ের কিসে অভাব ছিলো? অভিনয়, ফিটনেস, লুকিং সব কিছুতেই বলিউডের সুপারস্টারদের চেয়ে কোন অংশে কম নেই। ছোট্ট ক্যারিয়ার। অথচ এই ক্যারিয়ারে যে কয়টিতে কাজের সুযোগ পেয়েছে সব কটিতেই প্রশংসা পাওয়ার মতোই অভিনয় করেছেন। পেয়েছেনও প্রশংসা। সেটা কেবল মুখে মুখে। আনুষ্ঠানিক কোন স্বীকৃতি মিলেনি।

কাই পো চে, ধোনি, কেদারনাথ, ছিছোড়ের মতো ছবি সুশান্তের ঝুলিতে। ছবিগুলো দেখছেন অথচ তার অভিনয়ে মুগ্ধ হোননি এমন দর্শক পাওয়া যাবেনা। অথচ ফিল্ম ফেয়ার মতো আয়োজনে স্বীকৃতি মিলেনা তার। মিলে স্টার কিডদের।

তাই সুশান্তকে যে বলিউড খুন করেছে সেটা বুক ফুলিয়ে বলে দিয়েছেন কঙ্গনা। কোন গড ফাদারকে ভয় না পেয়ে এই অভিনেত্রী বলেন, ‘যে ছেলে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ ছেড়ে অভিনয়কে জড়িয়ে ধরেছিল, তাকে “আপনারা” বাঁচতে দিলেন না। “কাই পো চে”, “ধোনি”, “কেদারনাথ”, “ছিছোড়ে”র মতো ছবি করেও সে কোনো স্বীকৃতি পায়নি?

কঙ্গনার প্রশ্নের গভীরতা মাপলে কেনো সুশান্তর মৃত্যু আত্মহত্যা নয় খুন সেটা অনায়াসেই বুঝতে পারবেন সবাই। মৃত্যুর পরও কাপুর খানদানের কারিনা কাপুর উপহাস করতে ছাড়লেন না সুশান্তকে। তার মৃত্যু নিয়ে সারা ভারত যখন ব্যথিত, তখনই সৎ মেয়ে সারা আলি খানকে বেবোর সতর্কবাণী আবার সরণ করিয়ে দিলে বলেন, এ জন্যই বলেছি, প্রথম নায়কের সঙ্গে কখনও প্রেম করো না।

বলিউডে সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’। ছবিতে তার বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। দু’জনের কেমিস্ট্রি যেমন ক্লিক করেছিল, তেমনই ভালো ব্যবসাও করেছিল ছবিটি।

অথচ এই সুশান্তকে একাই লড়ে যেতে হয়েছে বলিউডে। কোন গড ফাদারের সাহায্য ছাড়াই। মৃত্যুর পুর জানা গেছে ‘ছিছোড়ে’র পর সুশান্তকে সাতটি ছবি থেকে বাদ দেওয়া হয়। রাজনীতিবিদ সঞ্জয় নিরুপম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। একাধিক পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও সমালোচক ‘ছিছোড়ে’কে বলেছেন বলিউডের সর্বকালের সেরা সিনেমাগুলোর একটি। অন্যদিকে ছবিটির সাফল্যে সুশান্তের ভাগ্য না আরও বন্ধই হয়ে যায়!

সুশান্তের বাবাও জানান প্রায় ছয় মাস ধরে সুশান্ত ভালো ছবি না পাওয়া ও পেয়েও হাতছাড়া হয়ে যাওয়ায় হতাশার কথা বলেছিলেন। অন্তত তিনবার বাবাকে সুশান্ত ক্যারিয়ার নিয়ে হতাশার কথা বলেছেনও।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা