সুশান্তকে, নিয়ে, বোনের, অশ্রুভেজা, চিঠিতে, কি, লেখা,?,
বিনোদন

সুশান্তকে নিয়ে বোনের অশ্রুভেজা চিঠি

বিনোদন ডেস্ক:

বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্তব্ধ গোটা ভারত। রহস্যজনক এই মৃত্যু নিয়ে বলিউড পাড়াসহ সব অঙ্গনেই বিরাজ করছে ধোঁয়াশা।

এরই মধ্যে বোন শোওতা সিং কৃতি ভাইয়ের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অশ্রুভেজা খোলা চিঠি লিখেছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী বোন শোয়েতা সিং কৃতি ছোট ভাইয়ের অস্থি বিসর্জনের কাজে পাটনা পৌঁছেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইকে নিয়ে নিজের মনের কথা লিখেছেন তিনি।

ছোট ভাইকে আদরণীয় শব্দ দিয়ে সম্বোধন করে তিনি লিখেছেন, 'আমি জানি তুমি অনেক যন্ত্রণার মধ্যে ছিলে এবং তুমি একজন যোদ্ধা। তুমি সবাইকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলে। যেখানেই থাকো সবাই তোমাকে সবসময় ভালোবাসবে।'

ভাইয়ের উপহার দেয়া কার্ডে খোলা চিঠি লিখে ফেসবুকে পোস্ট করেন শোয়েতা। সেই সঙ্গে দুজনের একটি ছবিও শেয়ার করেন তিনি।

এদিকে ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, তদন্ত করতে গিয়ে সুশান্তের ফ্ল্যাট থেকে পুলিশ পাঁচটি ডায়রি পেয়েছে। এই ডায়রিগুলো থেকে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও বলিউডের পাঁচটি প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠাতে চলেছে মুম্বাই পুলিশ। ওই পাঁচ প্রযোজকের বয়ানও রেকর্ড করা হবে। সুশান্তের এক ঘনিষ্ট বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সুশান্ত মৃত্যুর আগে সেই কাছের বন্ধুর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি সুশান্তের মোবাইল ফোন ও ল্যাপটপেরও ফরেন্সিক তদন্ত হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা