বিনোদন

অপুকে ঢুকতে দেওয়া হয়নি শাবানার বাসায়!

বিনোদন ডেস্ক:

নন্দিত অভিনেত্রী শাবানাকে উদ্দেশ্য করে নায়িকা অপু বিশ্বাসের অভিমানী একটি ফেসবুক পোস্ট কদিন ধরে বেশ আলোচিত হচ্ছে। সেটি দেখে হতবাক যুক্তরাষ্ট্রে প্রবাসী শাবানা। যদিও অপু বিশ্বাসের সেই পোস্টে শাবানার নামের উল্লেখ নেই। বরং ব্যবহার করা হয়েছে ‘লিজেন্ড’ শব্দটি। অপু বিশ্বাস ফেসবুকে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অবশ্য ফাঁস হয়ে যায়, কে সেই লিজেন্ড। মন্তব্যের ঘরে অপু বিশ্বাসের চাচাতো বোন শেলী আক্তার সেটা নিশ্চিত করেন। তিনি লেখেন ‘হ্যাঁ, সেদিন আমিও ছিলাম তোমার সাথে। শাবানা মাডাম-এর বাসায় তো...’।

গত সোমবার সন্ধ্যায় অপু বিশ্বাস তার ফেসবুক পেজে লেখেন, ২০১৭ সাল। সন্তানকে নিয়ে যখন বিপাকে, তখন বুকভরা আশা নিয়ে গিয়েছিলাম লিজেন্ড-এর কাছে। দুই ঘণ্টা বসিয়ে রেখে বলল তিনি বাসায় নেই। কয়েক বছর পর এক সিনিয়র সাংবাদিকের মুখে শুনলাম লিজেন্ড হাসিমুখে বলেছেন, অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে গাড়িভর্তি মিষ্টি নিয়ে এসেছিল আমার কাছে, তার পরিবারের মুখে হাসি ফোটাতে। কিন্তু আমি তাকে ঢুকতে দিইনি। একেই কি লিজেন্ড বলে?

এ প্রসঙ্গে ঢালিউড নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘কষ্ট পেয়েছিলাম আমি। এক সাংবাদিকের কাছ থেকে ঘটনাটি জানার পর বিষয়টি আমাকে নাড়া দিয়েছে। ওই সময় আমি বিপদগ্রস্ত হয়ে ৭/৮ মাস বয়সী বাচ্চাকে নিয়ে তার কাছে গিয়েছিলাম। এক ধরনের চাপা কষ্ট থেকেই আমি স্ট্যাটাসটি দিয়েছি।’

তিন বছর আগের ঘটনা। এত দিন পর সেটি তুললেন কেন? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘কারণ আমি ২/৩ দিন আগে ওই সাংবাদিকের কাছ থেকে বিষয়টি জেনেছি। তিনি আমাকে এত বিস্তারিত বলেছেন যে, স্ট্যাটাসটি না দিয়ে থাকতে পারলাম না।’

অপু বিশ্বাসের স্ট্যাটাস ও তার বক্তব্য শুনে হতবাক শাবানা। গতকাল যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘আমরা জানিই না যে আমার বাসায় সে এসেছিল। চলচ্চিত্রের হিরোইন, আমার বাসায় আসবে, জানলে খুশিই হতাম। তা ছাড়া আসার আগে আমাদের একবার ফোন করে আসলে ভালো হতো। আমার বাসায় তার আসার ব্যাপারটি সত্যিই জানি না। তার কি সমস্যা ছিল, সেটাও জানি না। আর সমস্যা যাই হোক, ফোন করে এলে কোনো সমস্যাই ছিল না।’

শাবানা আরও বলেন, ‘গত কয়েক বছরে বেশ কবার বাংলাদেশে যাওয়া হয়েছে আমাদের। আমরা গেলে চলচ্চিত্রের কত মানুষ দেখা করতে আমাদের বাসায় আসেন। সবাই ফোন করেই আসেন। কারণ আমরা কখন বাসায় থাকি, না থাকি সেটা নিশ্চিত হয়ে সবাই আসেন। যদিও আমার সঙ্গে তার কোনো সিনেমা করা হয়নি। তারপরও সে চলচ্চিত্রের মানুষ। ফোন করে এলে এ ঘটনাটি ঘটত না।’

ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে শাবানা বলেন, ‘মেয়েটি আমার বাসায় আসছে, নিচ থেকে কে তাকে বলেছে আমরা বাসায় নেই সেটা আমি জানি না। ব্যাপারটি শুনে আমি হতবাক হয়ে গেছি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা