বিনোদন

'আমরা শুধু তারকাদের সঙ্গে কাজ করি'

বিনোদন ডেস্ক:

করণ জোহরের প্রযোজনা সংস্থা ফিরিয়েছিল নবাগত আয়ুষ্মান খুরানাকেও। ২০০৭ সালে বলিউডের এই কনটেন্ট কিংয়ের মুখের উপর বলেছিল, “আমরা শুধু তারকাদের সঙ্গে কাজ করি”।

২০১৫-তে আয়ুষ্মান খুরানা একটা বই প্রকাশ করেছিলেন। নাম ‘ক্র্যাকিং দা কোড: মাই জার্নি ইন বলিউড’। সেই বইতে এমন প্রত্যাখাতের প্রসঙ্গ উল্লেখ আছে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর সেই প্রসঙ্গ এখন নেটদুনিয়ায় ভাইরাল।

সেই বইতে আয়ুষ্মান লিখেছেন, "ভিজে থাকাকালীন একবার করণ জোহরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমার উচ্চাকাঙ্খার কথা জানিয়ে ওর থেকে নম্বর চেয়েছিলাম। করণ জোহর আমাকে নম্বরও দিয়েছিল। এরপর ২০০৭ সালে একবার সুযোগের জন্য ওর প্রযোজনা সংস্থায় ফোন করি। তিন তিনবার আমাকে বলা হয়েছিল নানা কারণে করণ জোহর ব্যস্ত। চতুর্থ দিন বলা হয় আমরা শুধু তারকাদের সঙ্গে কাজ করি।"

সেই একই প্রসঙ্গ ২০১৮ সালে কফি উইথ করণে সামনে এনেছিলেন আয়ুষ্মান খুরানা। যদিও অনক্যামেরা সেই প্রসঙ্গে একটু বিব্রত হয়ে পড়েন কে-জো। কিন্তু পরিস্থিতি সামাল দিতে বলেছিলেন, তোমার সঙ্গে কথা বলে মনে হয়েছিল প্রতিভাবান। তাই নম্বর দিয়েছিলাম।

২০১৮'র সেই শোয়ে উপস্থিত ছিলেন বলিউডের তিন তরুণ তুর্কি আয়ুষ্মান খুরানা, সুশান্ত সিং রাজপুত আর ভিকি কৌশল।

এদিকে, বৃহস্পতিবার বান্দ্রা থানায় গিয়ে বয়ান দিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা-কাণ্ডে তাঁর বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। বন্ধু, পরিবার ও পরিচারক মিলিয়ে এই দশ জনের বয়ান তদন্তে গুরুত্বপূর্ণ।

এদিকে মুম্বই পুলিশ বুধবার বয়ান নথিভুক্ত করেছে বলিউডের অন্যতম কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার। সুশান্ত ঘনিষ্ঠ মুখোশের দাবি, "মৃত অভিনেতার সঙ্গে পেশাগত কোনও শত্রুতার খবর আমার কাছে ছিল না। আর সেটাই আমি পুলিশকে বলেছি।" সংবাদমাধ্যমকে মুকেশ জানান, অত্যন্ত প্রতিভাবান অভিনেতা ও আত্মকেন্দ্রিক মানুষ ছিলেন সুশান্ত সিং রাজপুত। মুম্বই পুলিশ জানিয়েছে, মৃত অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ ছিল এমন সবার বয়ান নথিভুক্ত করা হবে। যদিও সুশান্তের শোকাহত বাবার দাবি, "ছেলের ক্লিনিকাল ডিপ্রেশনের ব্যাপারে কিছুই জানতেন না।"

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা