বিনোদন

অঙ্কিতাই ছিল সুশান্তের সবকিছু!

বিনোদন ডেস্ক:

বিচ্ছেদের চার বছর পরেও যেন কেউ কাউকে ভুলতে পারেনি। মনের বাঁধন থেকে আলগা হতে পারেননি অঙ্কিতা-সুশান্ত। অঙ্কিতা লোখন্ডের ফ্ল্যাটের নেমপ্লেটে আজও জ্বলজ্বল করছে সুশান্ত সিংহ রাজপুতের নাম...স্মৃতিচারণায় সুশান্ত-অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিংহ। ইনস্টাগ্রামের এক পোস্টে কাঁদছেন সন্দীপ। পাতা উল্টে দেখছেন পুরনো দিন।

মুম্বইয়ের লোখন্ডওয়ালায় একসঙ্গে থাকতেন সন্দীপ, সুশান্ত-অঙ্কিতা। একসঙ্গে রান্না করা, স্পেশাল ‘মাটন ভাত’, লোনাভেলায় লং ড্রাইভ, হোলিতে পাগলামো...আজ সবই স্মৃতি। অঙ্কিতা যেন আগলে রেখেছিলেন সুশান্তকে, সন্দীপের ইনস্টাগ্রাম পোস্টে বারে বারেই উঠে এসেছে সেই কথা। তাঁর প্রতিটি শব্দ ফিরিয়ে নিয়ে যাচ্ছে চার-পাঁচ বছর আগের কোনও এক দিনে।

সন্দীপ ওই পোস্টে লিখছেন, “যখন তোমরা আলাদা হলে, অঙ্কিতা, তখনও তুমি শুধু ওর ভালই চেয়েছো। সুশান্তের খুশি, সাফল্যতেই খুশি ছিলে তুমি। সেই যে আমার মায়ের হাতের মাটন কারি, সুশান্ত খেতে কী ভালবাসত। না পেলে বাচ্চাদের মতো করত। মালপোয়া? মনে আছে তোমার। আমি পারছি না অঙ্কিতা। আমি আমাদের তিনজনকে ফিরে পেতে চাই। আমি ওই সব দিনে আবার ফিরে যেতে চাই। ”

‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে আলাপ সুশান্ত-অঙ্কিতার। বন্ধুত্ব থেকে প্রেম। ছয় বছরের সম্পর্ক ছিল তাঁদের। ছোটবেলায় মা’কে হারানো সুশান্ত আঁকড়ে ধরেছিলেন অঙ্কিতাকে। অঙ্কিতাও জাপটে ছিলেন তাঁকে। সুশান্তকে বেশি করে পাবেন বলেই কাজ ছেড়েছিলেন, ঘর আঁকড়ে ধরেছিলেন অঙ্কিতা। সুশান্তের চোখে তখন সাফল্যের হাতছানি। কেন তাঁদের সম্পর্ক ভেঙেছিল, তা স্পষ্ট করেননি কেউ-ই। অনেকেই বলেন, আরব সাগরের ঢেউয়ের মতো সে সময় সুশান্তের জীবনে এসেছিলেন কৃতি শ্যানন। অঙ্কিতার শান্ত ভালবাসা সেই ঢেউয়ে নোঙর ফেলতে পারেনি। কিন্তু সেই ঢেউও তো সুশান্তের মনকে উথাল-পাথাল করে কোথায় মিলিয়ে গিয়েছিল।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে সুশান্ত নাকি মনোবিদের কাছেও স্বীকার করেছিলেন অঙ্কিতাকে ছেড়ে দিয়ে মস্ত ভুল করেছিলেন। অনুশোচনায় গুমরে মরতেন তিনি।

সন্দীপেরও মনে হত, সুশান্তকে অবসাদ-হতাশা থেকে এক মাত্র বের করে নিয়ে আসতে পারতেন অঙ্কিতাই। তাঁর কথায়, “ আমি জানি, ও যদি তোমাকে কাছে রাখত তবে এক মাত্র তুমি ওকে বাঁচাতে পারতে। আই উইশ, তোমরা বিয়ে করতে, তোমাদের সংসার হত। মনে আছে আমরা কত স্বপ্ন দেখতাম তোমাদের বিয়ে নিয়ে? অঙ্কিতা তুমি তো শুধু ওঁর গার্লফ্রেন্ড ছিলে না। তুমি ছিলে ওর মা, ওর স্ত্রী, ওর সবচেয়ে ভাল বন্ধু। আই লাভ ইউ অঙ্কিতা। তোমাকে অন্তত আমি হারাতে চাইনা। বিশ্বাস কর, আমি আর নিতে পারব না।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা