বিনোদন
সুশান্তের আত্মহত্যা

অবশেষে মুখ খুললেন সালমান

বিনোদন ডেস্ক:

বলিউড ভাইজান অর্থাৎ সালমান খানকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা একটু হলেও কি ফিকে? সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু, কারণ কাটাছেঁড়া করতে গিয়ে স্বজনপোষণের মতো বিষয় নিয়ে নতুন করে বিতর্কের ঝড়, এসবই বলছে সালমান খান যেন ব্যাকফুটে। একাধিক এমন ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যা দেখে সুশান্তের অনুরাগীদের দাবি, ‘রাবতা’ স্টার শুধুই প্রতিভার জোরে ‘কুলীন’ হয়ে উঠতে পারেননি টি-টাউনে। একাধিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে চেয়েও তিনি পাত্তা পাননি অনেক জায়গায়!

সেরকমই এক অনুষ্ঠান আইফা অ্যাওয়ার্ডে এই মনোভাব দেখিয়েছেন সালমান। সবার থেকে বেশি নাচের দক্ষতা থাকার পরেও সুশান্তকে তিনি এবং ওই মঞ্চে উপস্থিত বাকিরা ঠেলতে ঠেলতে এমন ভাবে স্টেজের এক কোণে পাঠিয়ে দেন যে, শেষে নাচ থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করেন তিনি।

এখানেই শেষ নয়, যেভাবে সূরজ পাঞ্চোলির ছেলে আদিত্যকে তিনি প্রমোট করেছেন, তাকে হিরো বানিয়ে ছবি প্রযোজনা করেছেন, ছবি মুক্তির আগে আদিত্য জিয়া খান মৃত্যু মামলায় ফাঁসতেই যেভাবে ছবির নায়ককে আগলেছেন---সব মিলিয়ে ক্ষুব্ধ সুশান্ত-ভক্তরা।একই ভাবে অভিনেতার অপমৃত্যুর পর নিজের মেয়ের মৃত্যুর জন্য ‘খান’দানের দিকে আরও একবার আঙুল তুলেছেন জিয়া খানের মা-ও। বিহারের মজফফরপুর আদালতে ইতিমধ্যেই সলমনের নামে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। খবর, এই মামলার প্রেক্ষিতে হয়ত ডাকা হবে কঙ্গনা রানাউতকে। যিনি প্রথম স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছিলেন।

শুধু নেটাগরিকেরা নন, ‘দাবাং’ স্টারের ওপর ক্রুদ্ধ খোদ পরিচালক অভিনব কাশ্যপও। তিনি স্পষ্ট জানিয়েছেন, সুশান্ত লড়তে পারেননি। তিনি লড়বেন। এর শেষ দেখে ছাড়বেন। কারণ, তার কেরিয়ারও একসময় ডুবতে বসেছিল খান ভাইদের দাপটে।

এদিকে সুশান্ত ভক্তদের আরও দাবি, বিয়িং হিউম্যান সংস্থা থেকে অবিলম্বে নাম সরিয়ে নেওয়া হোক অভিনেতার। তিনি এই সংস্থায় থাকার উপযুক্ত নন। তবে এত দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন সালমান খান। এত কিছুর পরেও সালমান কিন্তু ভীষণ ‘কুল’। অত্যন্ত মার্জিত ভাবে নিজের ভক্তদের টুইট করে অনুরোধ জানিয়েছেন, ‘পাশে থাকুন সুশান্তের পরিবার, তার অনুরাগীদের। ৩৪ বছরের একটা তাজা প্রাণ ফুরিয়ে গেল এভাবে। কষ্ট হতে বাধ্য। সেই কষ্ট থেকেই সবাই এত ক্ষোভ প্রকাশ করছেন। এগুলো ধরে কেউ এমন কিচ্ছু বলবেন না, যাতে ওরা আরও আঘাত পান।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা