শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু (ছবি: সংগৃহীত)
বিনোদন

২৫ হলে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’

বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা শেষে ভালোবাসা দিবসকে সামনে রেখে শুক্রবার দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দেবাশীষ।

দেবাশীষ বিশ্বাস বলেন ‘বর্তমান সময়ে যেসব হলে মানুষ পরিবার নিয়ে সিনেমা উপভোগ করতে পারবেন, সেখানেই সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। সামনে সপ্তাহে আরও কিছু হল বাড়ানোর ইচ্ছা রয়েছে।’

তিনি বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামটা একটাই ব্র্যান্ড। তবে এটি সিক্যুয়াল নয়। শুধু নামটাই নেওয়া হয়েছে। সিনেমার গল্পটা পুরোপুরি ভিন্ন। আশা করছি স্বাস্থ্যবিধি মেনে সবাই সিনেমাটি দেখতে হলে যাবেন।’

আরও পড়ুন: জায়েদ খানকে ‘মৃত’ ঘোষণা

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। এর আগে দুই দফায় ছবিটি মুক্তির তারিখ ঠিক করেও করোনার অতি সংক্রমণের কারণে পিছিয়ে যায়। এতে অপেক্ষা বাড়ে নির্মাতা কর্তৃপক্ষ ও অভিনয়শিল্পীদের। অবশেষে মুক্তির মধ্য দিয়ে সকলের অপেক্ষা শেষ হলো।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা