শ্রাবন্তী চট্টোপাধ্যায়
বিনোদন

শ্রাবন্তীকে নিয়ে ফের বিতর্ক

বিনোদন ডেস্ক: টালিউড কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নানা বিষয়ে তিনি সবসময় আলোচনায় থাকেন। এই লাস্যময়ী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। অথচ অর্ধযুগ আগেও তিনি ছিলেন টালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সিনেমায় এখনও তার অবস্থান প্রথম সারিতে। কিন্তু দর্শকের কাছে হারিয়েছেন নিজের চেনা ভাবমূর্তি।

বিয়ে, বিচ্ছেদ, প্রেম আর সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবির কারণে প্রায়শই সমালোচিত হন শ্রাবন্তী। আবারও ঘটল একই কাণ্ড। এবার এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ রূপে দেখা গেল শ্রাবন্তীকে। সেই ছবি নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।

আরও পড়ুন: জায়েদ খানকে ‘মৃত’ ঘোষণা

অসংখ্য আপত্তিকর মন্তব্যে ভরে গেছে ছবিটির কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘শেষমেশ বাচ্চা ছেলেটাকেও ছাড়লে না!’ আরেকজন লিখেছেন, ‘কে এটা? শ্রাবন্তীর ছেলে নাকি নতুন বয়ফ্রেন্ড?’ আরেক অনুসারী জানতে চেয়েছেন, ‘এটা কয় নাম্বার?’

যদিও শ্রাবন্তী কিংবা ওই যুবক কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি। জানা গেছে, যুবকটির নাম সোহেল দত্ত। তিনি টালিউডের এ প্রজন্মের অভিনেতা ও রাজনৈতিক কর্মী। টিভি সিরিয়ালের পাশাপাশি সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেন সোহেল।

শ্রাবন্তীর সঙ্গে সোহেলের ভাই-বোনের মতো সম্পর্ক। বছর খানেক আগে শ্রাবন্তীও সোহেলকে নিয়ে পোস্ট দিয়েছিলেন। টালিউডের সুপারস্টার দেব, বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জিসহ অনেকের সঙ্গেই এই যুবকের নিয়মিত ওঠা-বসা।

উল্লেখ্য, শ্রাবন্তী সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাইতে গেছেন ঘুরতে। সেখানে গিয়ে স্বল্পবসনায় ক্যামেরাবন্দি হয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ছবি। ওই ছবি নিয়েও হয়েছে সমালোচনা।

কিছুদিন আগে শ্রাবন্তী ‘ভয় পেয়ো না’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। যেখানে তার বিপরীতে আছেন ওম সাহানি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা