বিনোদন

আলিয়া-শাহরুখের নতুন ছবি ৮০ কোটি টাকায় বিক্রি!

বিনোদন ডেস্ক: অভিনেত্রী আলিয়া-শাহরুখের প্রযোজনায় ​এবং বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ এর সহ-প্রযোজনায় মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘ডার্লিংস’। ৮০ কোটি টাকায় ‘ডার্লিংস’-এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পাবে ওটিটিতে। এই ছবিটি বড় পর্দার চেয়ে ওটিটির দর্শকদের পছন্দসই হবে বেশি। এমনটাই মনে করছেন নির্মাতারা। সেই ভাবনা থেকেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা শুরু।

যশমিত রিনের পরিচালনায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। ইতিমধ্যেই সিনেমাটির শ্যুটিং শেষ হয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সাত পাকে বাঁধা পড়ছেন লাভ-বার্ডসখ্যাত রণবীর-আলিয়া। শোনা যাচ্ছে— চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। শুধু তাই নয়, কাপুর ও ভাট পরিবারে ইতোমধ্যেই শুরু হয়েছে, এ হাইপ্রোফাইল বিয়ের প্রস্তুতি।

সান নিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা