বিনোদন

নিপুণকে এক নম্বর আসামি করব

বিনোদন ডেস্ক: ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেই নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তবে এই ফল মেনে না নিয়ে জায়েদের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনেন নিপুণ।

শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিওসহ নির্বাচন প্রভাবিত করার কিছু স্ক্রিনশট ফাঁস করে রোববার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে নিপুণ ও তার প্যানেল।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার উপায়

টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসি উত্তপ্ত হয়ে উঠেছে। নিপুণকে এক নম্বর আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন জায়েদ খান।

সেসব অভিযোগ অস্বীকার করে সোমবার (৩১ জানুয়ারি) রাতে এফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন ডেকে জায়েদ খান বলেন, রোববার যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। নিপুণকে এক নম্বর আসামি করব। কারণ ওই সংবাদ সম্মেলনে সুপার এডিট করা কিছু স্ক্রিনশট প্রকাশ করে আমাকে হেয় করা হয়েছে। এসব স্ক্রিনশট কিছু অ্যাপ দিয়ে তৈরি করা যায়। সাইবার সিকিউরিটি অফিসে লিখিত আকারে ফাঁস করা স্ক্রিনশটগুলো দিয়েছিলাম।

পরীক্ষা-নিরীক্ষা করে স্ক্রিনশটগুলো ফেক (ভুয়া) বলেছেন সেখানকার বিশেষজ্ঞরা। এসব স্ক্রিনশট প্রকাশ করে আমাকে সারা দেশের মানুষের কাছে ভোট চোর ও খারাপ মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। এগুলো তথ্যসন্ত্রাস। তাই নিপুণকে এক নম্বর আসামি করে মামলা করব। ওই সংবাদ সম্মেলনের ভিডিও দেখে দেখে নিপুণের সঙ্গে যারা ছিলেন, তাদেরও আইনের আওতায় আনতে চাই।

আরও পড়ুন: অনেক শিল্পী আমার জন্য রোজা রেখেছেন

জায়েদ আরও বলেন, নিপুণের বিরুদ্ধে আমি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব। কারণ ডিজিটাল আইনে স্পষ্ট উল্লেখ আছে, কোনো সমর্থিত সূত্র কিংবা সত্যিকারের সাক্ষ্যপ্রমাণ ছাড়া কারও ছবি, কারও লেখা আপনি কোনো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো অপপ্রচার বা মিথ্যা প্রচারণা চালাতে পারবেন না।

কান্নাজড়িত কণ্ঠে জায়েদ খান আরও বলেন, করোনাকালীন শিল্পীদের জন্য কিনা করেছি আমি! শিল্পীদের জন্য ভালো কাজ করেও আমি আজ দোষী। দেশবাসীর সামনে আমাকে আজ অপমান-অপদস্থ করা হচ্ছে। ভালো কাজ করেছি বলে আমার শত্রু বেড়েছে।

প্রসঙ্গত, ভোট পেতে চিত্রনায়িকা মুনমুনকে দুই হাজার টাকা দিয়েছেন বলে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ আনেন নিপুণ। গায়ে জড়ানো চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান অভিযোগ আনা হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন ও জায়েদ খান এক হয়ে কাঞ্চন-নিপুণ পরিষদের বিরুদ্ধে কাজ করেছে বলে অভিযোগ তুলেন চিত্রনায়িকা নিপুণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা