সুস্মিতা সেন
বিনোদন

আমাকে সবচেয়ে খারাপ মনে করে এই বিশ্ব

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। সাম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি পোস্টে তিনি লিখেছেন, বিশ্ব আমাদের সেটাই দেয় যেটা আমরা পরিচালনা করতে পারি। সম্ভবত আমাকে খুবই খারাপ মনে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। কিন্তু হঠাৎ কেন এই পোস্ট, তা নিয়ে খোলসা করে কিছুই লেখেনি সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট তার মাথায় উঠেছিল, তিনি বঙ্গতনয়া সুস্মিতা। কেবল বাংলা নয়, সারা ভারতের মাথা উঁচু করেছিলেন সুস্মিতা। প্রমাণ করেছিলেন নিজের জায়গা। বিশ্বের মঞ্চে ভারতকে তুলে ধরেছিলেন স্বমহিমায়। তিনি দেখিয়েছিলেন পথ। সেই তিনিই কিনা নিজেকে সবচেয়ে খারাপ বললেন পাবলিক ফোরামে।

আরও পড়ুন: এরশাদের জন্ম, পদ্মা দেবীর প্রয়াণ

চিরকালই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত সুস্মিতা। নিজের ইচ্ছার বাইরে এক পা হাঁটেননি কোনওদিন। যেটি ঠিক মনে করেছেন, সেটাই করেছেন। তাকে কী বলল, একবারের জন্যেও তা নিয়ে মাথা ঘামাননি অভিনেত্রী। তবে, বরাবরই পরিবারকে পাশে পেয়েছেন। সুস্মিতার সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করেছেন তার অভিভাবক ও প্রিয়জনেরা।

মিস ইউনিভার্স হওয়ার পরই কন্যা রেনেকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। মনের ভিতরে রাখা সুপ্ত ইচ্ছেকেই প্রশ্রয় দিয়েছিলেন। বিয়ে না করে এই সিদ্ধান্ত। অনেকেই অবাক হয়েছিলেন সেসময়। তার অনেক বছর পর দ্বিতীয় কন্যা আলিশাকেও দত্তক নেন।

দুই কন্যার গর্বিত মা সুস্মিতা। তাদের নিয়েই জীবন সাজিয়েছেন। তাদের সঙ্গে ধীরে ধীরে বড় হয়েছেন সুস্মিতাও। মাঝে বহু প্রেম এসেছে, চলেও গেছে। প্রত্যেকবার প্রেমিকদের মুক্ত হাতে যেতে দিয়েছেন। সম্প্রতি প্রেমিক রহমান শোলের সঙ্গে ছাড়াছাড়ির খবর প্রকাশ্যে এনেছেন সুস্মিতা।

মন খারাপ হলেও বলেছেন, সম্পর্ক ভাঙলেও ভালবাসা ফুরিয়ে যায় না। সেই সুস্মিতা হঠাৎ কেন নিজেকে নিয়ে এমন কথা কেন বললেন, ভাবছেন অনেকেই। ওটিটি প্ল্যাটফর্মে ‘আরিয়া’ ওয়েব সিরিজ়ের দুইটি সিজ়নে অভিনয় করে দর্শকদের মনে ফের নতুন করে জায়গা করেছেন সুস্মিতা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা