ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান (ছবি: সংগৃহীত)
বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২

সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান

বিনোদন প্রতিবেদক: দীর্ঘ এক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। যার মধ্য দিয়ে টানা ৪ বছর পর নতুন নেতৃত্ব পেল ঢালিউডের শিল্পীরা। তবে বিস্ময় জাগিয়ে রেকর্ড গড়েছেন তুমুল আলোচিত-সমালোচিত সাধারণ সম্পাদক জায়েদ খান। টানা তৃতীয়বারের মতো একই পদে ভোটারদের রায় পেয়েছেন তিনি।

দ্বিবার্ষিক (২০২২-২৪) মেয়াদের এই নির্বাচনে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১টি। অপরদিকে তার নিকট প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তার বিপরীতে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

শুক্রবার দিনব্যাপী নির্বাচনের পর শনিবার ভোর পৌনে ছয়টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

তিনি জানান, কোনও প্রার্থীর এই ফলাফল নিয়ে অভিযোগ থাকলে শনিবারের (২৯ জানুয়ারি) মধ্যে আপিল করতে পারবেন। সেটি না হলে রবিবার (৩০ জানুয়ারি) চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করা হবে।

একনজরে বিজয়ীর তালিকা ও প্রাপ্ত ভোট:

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)
সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১)
সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৯৬)
সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)
সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)
দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩)
কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসিতে চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল, মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

আরও পড়ুন: ঘরের কথা পরে কেন জানবে

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫টি ভোট বৈধ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা