জাহিদ হাসান
বিনোদন

মনে হচ্ছে জাতীয় নির্বাচনের চেয়েও বড় নির্বাচন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। তিনি নাটকের বেশি পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর সুবাদে তিনিও শিল্পী সমিতির ভোটার।

হাস্যোজ্বল মুখে এফডিসিতে প্রবেশ করেন জাহিদ হাসান। এরপর নির্বাচনের পরিবেশ দেখে বললেন, মনে হচ্ছে জাতীয় নির্বাচনের চেয়েও বড় নির্বাচন। তবে খুব সুন্দরভাবে ভোট চলছে। সামগ্রিক পরিবেশ দেখে আমি সন্তুষ্ট।

আরও পড়ুন: রেজাল্ট যাই হোক, মেনে নেব

এবারের নির্বাচনে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের কাউকে এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেবল শিল্পী সমিতির সদস্যরাই প্রবেশ করতে পারছেন। এ নিয়ে নানা সমালোচনা, বিতর্ক চলছে। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাহিদ হাসানও। তার কাছেও এই সিদ্ধান্ত ইতিবাচক মনে হয়নি।

বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে প্রবেশ করেন জাহিদ হাসান। তিনি গাড়িতে থাকা অবস্থায়ই তার সঙ্গে কুশল বিনিময় করেন চিত্রনায়ক ফেরদৌস। যিনি ‘কাঞ্চন-নিপুণ প্যানেল’-এর সক্রিয় সমর্থক। তিনি জাহিদ হাসানকে বলেন, ‘জাহিদ ভাই আমাকে ভালোবাসা দিবেন। এটুকু ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার চাওয়া।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা