চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (ছবি: সংগৃহীত)
বিনোদন

এফডিসিতে বিপুল পুলিশ মোতায়েন

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই নির্বাচন শুরু হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোটকেন্দ্র পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, শিল্পী সমিতির নির্বাচনে নিরাপত্তার স্বার্থেই বিএফডিসি এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনে অনেক মানুষের সমাগম হবে। এখানে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর আছে।

তিনি বলেন, সকাল থেকে ৪ প্লাটুন পুরুষ পুলিশ সদস্য এবং ১ প্লাটুন নারী পুলিশ সদস্য বিএফডিসি এলাকায় দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার এফডিসিতে অন্তত ৩০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

এত পুলিশ দেখে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি প্রার্থী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি যখন প্রথম ঢুকলাম (এফডিসি), মনে হচ্ছে যুদ্ধ হবে। এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নেই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, পুলিশ একটু কম হলে ভালো হতো।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা