বিনোদন

আলিফের দুটি কিডনিই অকেজো!

বিনোদন ডেস্কঃ

কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিনের দুটো কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে। এ শিল্পী জানান, চিকিৎসকের সর্বশেষ প্রতিবেদন থেকে জানতে পারেন তার দুটি কিডনির ৮০ ভাগ বিকল।

তাই দ্রুত সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আলিফ ও তার পরিবারের সদস্যরা এখন সেই প্রস্তুতি নিচ্ছেন।

আলিফ আলাউদ্দিন জানান, এই অসুখটি তিনি পেয়েছেন তার মায়ের সূত্রে। কারণ, এটি জেনেটিক রোগ। তার মা সংগীতশিল্পী সালমা সুলতানাও একই রোগে ভুগে বিদায় নেন ২০১৬ সালে।

আলিফ বলেন, ‘আমি মূলত এই অসুখে ভুগছি গেল ১০ বছর ধরে। এই দশটা বছর আমি একা যুদ্ধ করেছি অসুখটির সঙ্গে। পরিবারের সদস্যদের বাইরে যা কাউকে বলিনি। চেষ্টা করেছি সবসময় হাসিমুখে থাকতে। কিন্তু দিন দিন যেদিকে যাচ্ছি তাতে আর লুকোতে পারলাম না নিজেকে। মনোবল ভেঙে যাচ্ছিল। এটা সত্যি, আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে পেরে নিজেকে খানিক হালকা লাগছে। এখন আমি অনেকটাই আত্মবিশ্বাসী।’

তিনি আরও জানান, কিডনি প্রতিস্থাপন করা ছাড়া এখন আর তেমন কোনও বিকল্প নেই। সেই প্রস্তুতি শুরু হয়েছে এরইমধ্যে। আর এগুলো ব্যবস্থাপনার সঙ্গে জড়িত রয়েছেন আলিফের স্বামী মিউজিশিয়ান কাজী ফয়সাল আহমেদ, আপন মামা সংগীত পরিচালক শওকত আলী ইমন ছাড়াও নির্মাতা-উপস্থাপক আনজাম মাসুদ।

আলিফের মামা শওকত আলী ইমন বলেন, ‘আমরা পরিবারের সব সদস্যই ওর সঙ্গে আছি। বরং এখন আমাদের বাড়তি পাওনা হলো আনজাম মাসুদ ভাইসহ পুরো মিডিয়া তার সঙ্গে আছে। আজকে বিষয়টি ফেসবুকে প্রথম প্রকাশ করেন আনজাম ভাই। এরপর আলিফ বা আমরা পরিবারের সদস্যরা মিডিয়া থেকে যে মানসিক সাপোর্ট পাচ্ছি, সেটা তো আসলে চিকিৎসা করে পাওয়া যায় না। সবার এমন ভালোবাসার জোরে আলিফ নিশ্চয়ই পুরো সুস্থ হয়ে উঠবে।’

কিন্তু চলমান মহামারির মধ্যে কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্ভব কিনা বা এটার জন্য বিদেশে যেতে হবে কিনা- এমন প্রশ্নের জবাবে আনজাম মাসুদ জানান, আলিফের এই অসুখটির নাম পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই অসুখের চিকিৎসা প্রক্রিয়া বেশ দীর্ঘ। কিডনি প্রতিস্থাপনের বিষয়টিও বেশ জটিল ও ব্যয়সাপেক্ষ। তবে কিডনি প্রতিস্থাপনের জন্য পরিবার থেকে সিদ্ধান্ত হয়েছে। তার আগ পর্যন্ত ডায়ালাইসিস চলবে। সঙ্গে কিডনি ডোনারসহ আনুষঙ্গিক প্রস্তুতিও চলবে। যেটির জন্য আরও দুই মাস সময় লেগে যাবে। ততদিনে করোনা মহামারি কেটে যেতে পারে বলে ধারণা করছেন আলিফ পরিবারের সদস্যরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা