বিনোদন

গঙ্গায় অস্থি বিসর্জন হবে সুশান্তের

বিনোদন ডেস্ক :

সোমবার পঞ্চভূতে বিলীন হয়ে যান সুশান্ত সিং রাজপুত। ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় এম এস ধোনি-খ্যাত এই অভিনেতার।

আজই গঙ্গায় তার অস্থি বিসর্জন হবে বলে জানা গেছে।

শেষকৃত্যের পর সুশান্ত সিং রাজপুতের বাবা মুম্বাই থেকে পাটনায় উড়ে যাবেন। বিহারে গিয়ে গঙ্গাতেই হবে সুশান্ত সিং রাজপুতের অস্থি বিসর্জন।

সুশান্তের শেষকৃত্যের জন্য প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংয়ের সঙ্গে তার পরিবারের আরো বেশ কয়েকজন রয়েছেন। সেই সঙ্গে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, অভিনেতা বিবেক ওবেরয়ের মতো সেলিব্রেটিরাও থাকবেন।

বিহারের পূর্ণিয়া জেলার ছেলে সুশান্ত সিং রাজপুত ছোট থেকেই পড়াশোনায় ছিলেন তুখোড়। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেন সুশান্ত। তেমনি অংক অলিম্পিয়াডে প্রথম হন।

পড়াশোনায় একের পর এক তুখোড় ফলাফলের পর সেখান থেকে সোজা অভিনয় জগতে হাজির হন সুশান্ত।

পবিত্র রিসতা থেকে তার অভিনয় জীবন শুরু হয়। একতা কাপুরের ওই ধারাবাহিকের দেদার সাফল্যের পর বলিউডে পা রাখেন সুশান্ত।

কাই পো চে দিয়ে শুরু হয় তার বড় পর্দার জীবন। এরপর এম এস ধোনি, ছিছোঁড়ে, রবতা, একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন সুশান্ত সিং রাজপুত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা