বিনোদন

সামনে এলো সুশান্তের মৃত্যুর কারণ

বিনোদন ডেস্ক:

বলিউডে কম সময়ে জনপ্রিয়তা পাওয়া সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা নাকি খুন? এনিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই।

এমনকি সুশান্তের পরিবারের পক্ষ থেকে এই মৃত্যু আত্মহত্যা নয় বলেই দাবি করা হয়েছে। এইসবের মাঝেই এবার সামনে এল সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, সুশান্তের মৃত্যুর কারণ ‘হ্যাংগিং’। অর্থাৎ গলায় ফাঁসি দিয়ে ঝুলে পড়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। তবে সুশান্তের ফ্ল্যাট থেকে তখন কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

মৃতদেহ উদ্ধারের পর সুশান্তের দেহের ময়নাতদন্ত করা হয় মুম্বাইয়ের জুহুর কুপার হাসাপতালে। খবর এনডিটিভি'র

তবে বেশ কিছু নমুনা পাঠানো হয়েছে কালিনা ফরেনসিক ল্যাবে। তার শরীরেরর কোনও অঙ্গে বিষ রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

জানা গেছে, গত ছয়মাস ধরেই নাকি মাসনিক অবসাদে ভুগছিলেন এই অভিনেতা। তার ফ্ল্যাট থেকে নাকি বেশ কিছু মেডিক্যাল রিপোর্ট উদ্ধার করেছে পুলিশ। সুশান্তের করোনা পরীক্ষাও করা হয়, সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।

সুশান্তের দেহের প্রাথমিক ময়নাতদন্ত হলেও এখন পূর্ন হয়নি প্রক্রিয়া, সেই কারণে দেহ পরিবারের হাতে তুলে দিতে এখনও সময় লাগবে।
গতকাল ময়ানাতদন্তের পর কুপার হাসপাতালের মর্গেই রাখা ছিল সুশান্তের দেহ। আজ মুম্বাইতে সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হবে। এরইমধ্যে পাটনা থেকে মুম্বাই পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকে ঝুঁকে পড়েন তিনি। নাচও শেখেন। তবে পড়াশোনা শেষ করতে পারেননি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা