বিনোদন

আত্মীয়ের দাবি খুন করা হয়েছে সুশান্তকে

বিনোদন ডেস্কঃ

বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে বাকরুদ্ধ গোটা ভারত। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও, অভিনেতাকে খুন করা হয়েছে বলে দাবি সুশান্তের এক আত্মীয়ের।

ভারতের বিহারের পূর্ণিয়ার বাসিন্দা তিনি। সেখানে তার এক আত্মীয় দাবি করেছেন যে সুশান্তকে খুন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। পুলিশ প্রাথমিক তদন্তে অবশ্য আত্মহত্যা বলেও অনুমান করেছে। তবে তার আত্মীয় আরসি সিং বলেন, সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, কয়েকদিন আগেই তার প্রাক্তন ম্যানেজার দিশা সাইলানের মৃত্যু হয়। তাকেও খুন করা হয়েছে বলে দাবি করেন সুশান্তের এই আত্মীয়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার আগে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। অর্থাত্‍ তার বন্ধুরা ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন। সকালে তার পরিচারিকা দরজা না খুলতে পারায় ভাঙার চেষ্টা করেন। ভাঙতে না পারলে একজন মেকানিক ডেকে আনা হয়। এরপরই দরজা খুলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

টেলিভিশন শো দিয়ে অভিনয় শুরু সুশান্তের। তার জনপ্রিয় সিরিয়াল ছিল 'পবিত্র রিস্তা।' অঙ্কিতা লোখান্ডের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রীতিমত ঘরে ঘরে চলত সেই ধারাবাহিক। একাধিক বলিউডের ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সবচেয়ে উল্লেখ্য ছবিগুলো হলো এম এস ধোনি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ। শেষ তাকে দেখা গিয়েছিল ছিছোরে ছবিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা